32 C
Kolkata

ইরানে ১৫০ জন ছাত্রীর মৃত্যুর পিছনে দায়ী আমেরিকাই!

Must Read

ওয়েব ডেস্ক : ইরানের (Iran) যুদ্ধে মৃত্যু হয়েছিল ১৫০ জন স্কুল ছাত্রীর। প্রথমে এই হামলা দায় অস্বীকার করেছিল আমেরিকা (America)। আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছিল তদন্ত। প্রথমে ঘটনায় দায় এড়িয়ে গিয়েছিল আমেরিকা। কিন্তু প্রাথমিক তদন্তে উঠে এসেছে, মার্কিন হামলাতেই মৃত্যু (Death) হয়েছে ওই ছাত্রীদের (Students)। এমনই নাকি নিজেদের প্রতিবেদনে দাবি করেছে নিউ ইয়র্ক টাইমস।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের (Iran) উপর হামলা চালিয়েছিল আমেরিকা (America)-ইজরায়েল (Israel)। ওই দিনেই ক্ষেপনাস্ত্র হামলায় মৃত্যু হয়েছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। সঙ্গে মৃত্যু হয়েছিল আরও বেশ কয়েকজন শীর্ষ নেতার। সেরকমই একটি ক্ষেপনাস্ত্র আছড়ে পড়েছিল মিনাবে শাজারা তায়েব প্রাথমিক স্কুলে। মৃত্যু হয়েছিল ১৫০ জন ছাত্রীর। প্রথমে ইজরায়েল বা আমেরিকা কারোর পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করা হয়নি।

আরও খবর : খুলল হরমুজ প্রণালী! ভারতে এসে পৌঁছল সৌদির ট্যাঙ্কার! এবার কি মিটবে জ্বালানির সংকট?

পরে জানা গিয়েছিল টমহক ক্ষেপনাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছিল। তবে ইজরায়েল নয়, বরং এই ক্ষেপনাস্ত্র ব্যবহার করে আমেরিকা (America)। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই হামলার তদন্ত চালাচ্ছে মার্কিন প্রতিরক্ষা দফতর। নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেছেন, ইতিমধ্যে প্রমাণিত হয়েছে, এই হামলার জন্য দায়ী আমেরিকাই। সঙ্গে বলেছেন, ইরানের ঘাঁটিতে হামলা চালাতে গিয়ে, ভুল করেই ওই স্কুলে হামলা চালানো হয়েছে। তিনি আরও জানিয়েছেন, পুরনো তথ্যতে ওই স্কুলটিকে সেনাঘাঁটির অংশ হিসেবে দেখানো হয়েছিল। তার পরেই হামলার নির্দেশ দিয়েছিল আমেরিকা।

ফলে আমেরিকার ভুলে এতগুলি ছাত্রীর মৃত্যু হল। প্রশ্ন উঠছে, কোথায় হামলা করা হচ্ছে, তা আগে থেকে কেন যাচাই করা হল না? ‘বেলিংক্যাট’ নামে এক সংস্থা দাবি করেছে, এই হামলার জন্য দায়ী আমেরিকাই। এর ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ বাড়তে চলেছে।

দেখুন অন্য খবর :

Latest News

রথের দিনেই বাজল আগমনী, জেনে নিন ২০২৬ দুর্গাপুজোর দিনক্ষণ

ওয়েব ডেস্ক : রথযাত্রা (Rath Yatra) মানেই বাঙালির মনে শারদোৎসবের আগমনী বার্তা। জগন্নাথদেবের রথের চাকা গড়ানোর সঙ্গে সঙ্গেই শুরু...

More Articles Like This