ভোট বড়ই বালাই, লোকাল ট্রেনে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী

Must Read

বাঁকুড়া: ভোট বড়ই বালাই, এবার ভোট প্রচারের মাধ্যম লোকাল ট্রেন (ELection Campaigned by Local Train Bankura)। ভোটগ্রহণের আর একমাসও বাকি নেই। তাই প্রচারে কোনও খামতি রাখতে চাইছে না রাজনৈতিক দলগুলির প্রার্থীরা। দিনভর কার্যত দৌড়ে বেড়াচ্ছেন। শুক্রবার সাতসকালেই ইন্দাস বিধানসভা (Indas Assembly) কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামলী রায় বাগদি দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে লোকাল ট্রেনে ভোট প্রচার সাড়লেন, খেলেন ঝাল মুড়ি।

আগামী ২৩ শে এপ্রিল প্রথম দফাতেই বাঁকুড়া জেলার ইন্দাস বিধানসভা কেন্দ্রের ভোটের নির্ঘণ্টক ঘোষণা হয়েছে। এইবার ইন্দাস বিধানসভাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে তপশীলি জাতির নতুন মুখ গৃহবধু শ্যামলী রায় বাগদিকে। আর পাঁচটা সাধারণ গৃহবধুর মতো সংসারের পাট সামলেও প্রচারে কোন রূপ খামতি রাখতে চাইছেন না শ্যামলী দেবী। ইন্দাস বিধানসভার বিভিন্ন অঞ্চলের বুথে বুথে যেমন যাচ্ছেন। তার অপরদিকে এক অন্য ভঙ্গিমায় প্রচার সারলেন তিনি। প্রচারের হাতিয়ার রূপে বেছে নিলে লোকাল ট্রেনকে। বাঁকুড়া-মসাগ্রাম শাখার কুমরুল স্টেশন থেকে সাহসপুর স্টেশন পর্যন্ত ট্রেনের মধ্যেই প্রচার চালালেন তিনি। কথা বললেন ট্রেনের যাত্রীদের সঙ্গে।

আরও পড়ুন:ভোটের আগে দেবের মুখে ‘জয় শ্রী রাম’, কীসের ইঙ্গিত?

এদিন সকালে তিনি দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে কুমরুল স্টেশনে ট্রেনে উঠে পড়েন। দলের কর্মীদের সঙ্গে নিয়ে চলন্ত ট্রেনেই যাত্রীদের সঙ্গে জনসংযোগ ও ভোট প্রচার সারেন। কখনও যাত্রীদের পাশে ভোট রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান দেন। কখনও শিশুকে কোলে বসিয়ে যাত্রীদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন। ভোট প্রচারের ফাঁকেই দলের কর্মীদের সঙ্গে জমিয়ে ঝাল মুড়ি খান তৃণমূলের প্রার্থী।সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শ্যামলী রায় বাগদি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে তৈরি বিভিন্ন প্রকল্প তিনি মানুষের কাছে তুলে তুলে ধরে ভোট চাইলেন। সাধারণ মানুষের কাছে ট্রেন একটা গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম তাই তিনি ট্রেনে প্রচার করলেন বলেই জানালেন।

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This