36.3 C
Kolkata

গরমের ছুটিতে পাহাড় যাবেন? স্পেশাল ট্রেন চালাবে রেল! জেনে নিন ট্রেন সময়সূচি ও টিকিট বুকিং পদ্ধতি

Must Read

ওয়েব ডেস্ক: গ্রীষ্মকাল এলেই বাঙালির মনে পাহাড়ের দিকে ছুটে চলে। তাই এই সময়ে ছুটি পেলেই অনেকেই ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েন দার্জিলিং, সিকিম বা অফ-বিট কোনও গন্তব্যের উদ্দেশ্যে। স্বাভাবিকভাবেই এই গ্রীষ্মকালীন মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় দেখা যায় ট্রেনে। আর এই পরিস্থিতিকে সামাল দিতে এবার বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল (Indian Railways)। এবার কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি (Kolkata-NJP Summer Special Train) এবং কানপুর সেন্ট্রাল স্টেশন (Kolkata-Kanpur Central Summer Special Train) পর্যন্ত বিশেষ গ্রীষ্মকালীন ট্রেন চালাতে চলেছে রেল।

কলকাতানিউ জলপাইগুড়ি সামার স্পেশাল ট্রেন

  • ০৩১২৯ কলকাতা–নিউ জলপাইগুড়ি সামার স্পেশাল ট্রেন প্রতি শনিবার রাত ২৩:৪০-এ কলকাতা থেকে ছাড়বে এবং পরদিন সকাল ১০:৪৫-এ নিউ জলপাইগুড়ি পৌঁছবে। এই ট্রেন চলবে ১৬ মে থেকে ১৩ জুন পর্যন্ত মোট ৫টি ট্রিপ করবে।
  • ফিরতি পথে ০৩১৩০ নিউ জলপাইগুড়ি–কলকাতা স্পেশাল ট্রেনটি প্রতি রবিবার দুপুর ১২:৪৫-এ ছাড়বে এবং পরদিন রাত ০০:৪০-এ কলকাতায় পৌঁছবে। ১৭ মে থেকে ১৪ জুন পর্যন্ত ৫টি ট্রিপে চলবে এই বিশেষ ট্রেন।
  • এই স্পেশাল ট্রেনটি নাইহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড ও মালদা টাউন স্টেশনে থামবে। যাত্রীদের জন্য জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস ও এসি কোচের ব্যবস্থা থাকবে।

আরও পড়ুন: কলকাতা-সহ ১০ জেলায় তাণ্ডব চালাবে কালবৈশাখী, রয়েছে শিলাবৃষ্টির সতর্কতা

কানপুর সেন্ট্রালকলকাতা সামার স্পেশাল ট্রেন

  • ০৪১৫৩ কানপুর সেন্ট্রাল–কলকাতা সামার স্পেশাল ট্রেনটি প্রতি বৃহস্পতিবার দুপুর ১৩:০০-এ কানপুর সেন্ট্রাল থেকে ছাড়বে এবং পরদিন সকাল ০৭:৫০-এ কলকাতায় পৌঁছবে। ২ এপ্রিল থেকে ২৫ জুন পর্যন্ত মোট ১৩টি ট্রিপে চলবে এই বিশেষ ট্রেন।
  • ফিরতি পথে ০৪১৫৪ কলকাতা–কানপুর সেন্ট্রাল স্পেশাল ট্রেনটি প্রতি শুক্রবার সকাল ১০:৪৫-এ কলকাতা থেকে ছাড়বে পরদিন সকাল ০৭:১০-এ কানপুরে পৌঁছবে। ৩ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত ১৩টি ট্রিপে চলবে এই ট্রেন
  • এই ট্রেনটি নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর ও আসানসোল স্টেশনে থামবে। এখানেও জেনারেল, স্লিপার ও এসি—তিন ধরনের কোচের সুবিধা থাকবে।

স্পেশাল ট্রেনের টিকিট বুকিং কীভাবে হবে?

০৩১২৯ কলকাতা–নিউ জলপাইগুড়ি এবং ০৪১৫৪ কলকাতা–কানপুর সেন্ট্রাল স্পেশাল ট্রেনের টিকিট বুকিং শুরু হবে ২৮ মার্চ ২০২৬ থেকে। পিআরএস কাউন্টার ও অনলাইনের মাধ্যমে মিলবে টিকিট।

দেখুন আরও খবর:

Latest News

দুপুরের পরেই বদলে যাবে আবহাওয়া, কলকাতাসহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: রবিবার সকাল পর্যন্ত রোদের দেখা মিললেও দুপুর গড়াতেই রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর (Weather Update)।...

More Articles Like This