জমি নিয়ে সংঘর্ষে রক্তাক্ত ভগবানগোলা, নিহত ১!

0
39

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের (Murshidabad) ভগবানগোলায় (Bhogobangola) জমি বিবাদকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার ভগবানগোলা ১ নম্বর ব্লকের নতুন হাবাসপুর এলাকায় দুই পক্ষের মধ্যে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। ইতিমধ্যেই পাঁচজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ চলছিল। শুক্রবার সেই বিবাদ চরমে ওঠে। প্রথমে বচসা, পরে তা মুহূর্তের মধ্যেই সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ, সংঘর্ষে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা ব্যবহার করা হয়।

আরও পড়ুন: স্বামী আটক, রাতেই গৃহবধূকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ!

এই ঘটনায় গুরুতর জখম হন মিঠু শেখ (প্রায় ৩৮)। তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আহত আরও তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভগবানগোলা থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় উত্তেজনা বজায় রয়েছে।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই পাঁচজনকে আটক করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here