31.7 C
Kolkata

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ২৫টি মামলা, হাইকোর্টে রিপোর্ট জমা ডিজির

Must Read

ওয়েব ডেস্ক : ২০২১ সাল থেকে এখনও পর্যন্ত রাজ্য পুলিশের অধীনে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে রয়েছে ২৫টি ফৌজদারি মামলা (Cases)। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এমনই একটি রিপোর্ট জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি। শুধু তাই নয়, এর আগেও কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে জানানো হয়েছিল, কলকাতা পুলিশের আওতায় ৭ টি ফৌজদারি ধারায় মামলা রয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। রিপোর্ট পাওয়ার পর এদিন মামলার নিস্পত্তি করে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ।

উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মনোনয়ন জমা দেওয়ার আগে তাঁর বিরুদ্ধে কতগুলি মামলা রয়েছে, তা জানতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সেই মামলায় নিষ্পত্তি করে দিল হাইকোর্ট।

আরও খবর : স্বামী আটক, রাতেই গৃহবধূকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ!

এদিকে একই ধরনের আর্জি জানিয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিজেপির ব্যারাকপুর কেন্দ্রের প্রার্থী কৌস্তভ বাগচী (Kaustav Bagchi)। কলকাতার পুলিশ কমিশনার জানিয়েছেন, কৌস্তভ বাগচীর বিরুদ্ধে কলকাতা পুলিশের অধীনে মোট ৪টি ফৌজদারি মামলা রয়েছে।

তবে রাজ্য পুলিশের আওতায় তাঁর বিরুদ্ধে কতগুলি অভিযোগ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে সময় চেয়েছেন রাজ্যের আইনজীবী। আদালত নির্দেশ দিয়েছে, আগামী ৩১ মার্চের মধ্যে কৌস্তভ বাগচীর বিরুদ্ধে সমস্ত মামলার তথ্য জমা দিতে হবে।

দেখুন অন্য খবর :

Latest News

৭২ ঘণ্টা পর শেষ উদ্ধারকাজ, তারাতলার ধ্বংসস্তূপে পুলিশের কড়া পাহারা

ওয়েব ডেস্ক : তারাতলার (Taratala) নির্মীয়মাণ গুদাম ভেঙে ভয়াবহ দুর্ঘটনার প্রায় ৭২ ঘণ্টা পর শেষ হল উদ্ধার অভিযান। পুলিশ...

More Articles Like This