বিজেপিকে ভোট দেবেন না কেন? ব্যাখ্যা দিলেন মমতা

0
32

ময়নাগুড়ি: নির্বাচনী নির্ঘ্ট প্রকাশের পর উত্তরবঙ্গকে পাখির চোখ করে এগোচ্ছে তৃণমূল। উত্তরবঙ্গ (North Bengal) থেকে নির্বাচনী প্রচার (Election Campaign) শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ময়নাগুড়িতে নির্বাচনী সভা থেকে কমিশন বিজেপিকে একযোগে আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো। তৃণমূল প্রার্থী করেছে রামমোহন রায়ের সমর্থন সভা করেন। তিনি বলেন, ‘‘অন্নপূর্ণা পুজোর শুভ দিনে, মা অন্নপূর্ণাকে সাক্ষী রেখে আমি আমার নির্বাচনী প্রচার শুরু করলাম। বক্তব্যের শুরুতেই মমতা বলেন, ‘‘পেট্রলের দাম বাড়ছে। কিন্তু এখন আমার কিছু করার নেই। আমার থেকে সব কেড়ে নিয়েছে। তবে আমার কাছে মানুষ আছে।আমরা প্রতিশ্রুতি দিই না, করে দেখাই।’’ তৃণমূলকে কেন ভোট দেবেন, তার ব্যাখ্যাও করেন তিনি। তাঁর দাবি, ‘‘চা-বাগান খোলা রাখতে, চা সুন্দরী চালু রাখতে তৃণমূলকে ভোট দিন।

কেন বিজেপিকে ভোট দেবেন না, সেই ব্যাখ্যা দিয়ে মমতা বলেন, ‘ওরা হিংসুটে দল। নোটবন্দি মনে আছে? SIR-র লাইনেও দাঁড় করিয়েছে। অনেক রাজবংশীর নাম বাদ দিয়েছে। এ দেশের নাগরিককে বলছে প্রমাণ দিতে হবে তাঁরা নাগরিক কি না। মহিলাদের নাম কেটে দিয়েছে। ’মমতা বলেন, ‘পেট্রোলের দাম বাড়ছে। কিন্তু এখন আমার কিছু করার নেই। আমার থেকে সব কেড়ে নিয়েছে। এখন আমার হাত থেকে সব কেড়ে নিয়েছে। আমার সঙ্গে শুধু মানুষ আছে। বিজেপি আসলে ভ্যানিশ পার্টি। কখনও শুনেছেন নির্বাচন কমিশনের চিঠিতে বিজেপির চিহ্ন? সেন্ট্রাল ফোর্স বিজেপির ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে। লজ্জা করে না? বিজেপির গলায় দড়ি দিয়ে মরা উচিত। এই লজ্জা কোথায় ঢাকবেন?’ তিনি আরও বলেন, চিন্তার কারণ নেই। শস্যবিমা আছে। সকলে ক্ষতিপূরণ পাবেন। আগে থেকেই তা করা আছে। শস্যবিমার টাকা কৃষকদের দিতে হয় না। মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার চিরদিন চলবে। আমরা করে দেখাই। এরা বলে অন্নপূর্ণা ভাণ্ডার। বিহারে ভোটের আগে ৮ হাজার। তার পরেই বুুলডোজার। অন্য রাজ্যে আমাদের প্রকল্প টুকলিও করতে পারেনি ঠিকমতো।

আরও পড়ুন: ময়নাগুড়ির সভা থেকে বিস্ফোরক মমতা, কী বললেন মুখ্যমন্ত্রী? দেখুন সরাসরি

মমতা বলেন, ‘‘এসআইআর করে রাজবংশীদের নাম বাদ দেওয়া হয়েছে। মহিলাদের নাম বাদ দেওয়া হচ্ছে। এসআইআরে মৃত্যুর দায় কে নেবে?’’মধ্যরাতে সাপ্লিমেন্টারি তালিকা বের করছে, তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। মধ্যরাতে বিজেপি তাণ্ডব চালায় বলে এ দিন আরও একবার তোপ মমতার। বলেন, ‘মধ্যরাতে স্বাধীনতা এনেছিল, আমরা গর্ব করি। আজ সে সব ভুলে গণতন্ত্র মানছে না, ভোটাধিকার কেড়ে নিচ্ছে।এনআরসি করবে, ডিটেনশন ক্যাম্প করবে। আমি বেঁচে থাকতে এ সব হবে না। আমার পরে আমার জেনারেশনও সে সব অ্যালাও করবে না।’ময়নাগুড়ির সভা থেকে কেন্দ্র বাহিনীকে বার্তা দিলেন মমতা। তিনি বলেন, ‘‘আমি কেন্দ্রীয় বাহিনীকে সম্মান করি। কিন্তু মনে রাখবেন, জনগণের শক্তিই আসল শক্তি। দিল্লি এখন দিল্লিতে ক্ষমতায় আছে, পাল্টে যাবে। আপনারা আপনাদের কাজ সম্মানের সঙ্গে করুন।যদি ভোটের সময় আপনারা বিজেপির পোলিং এজেন্ট হয়ে গেলে, আমাদের মা-বোনেরা আছেন, তাঁরা দেখে নেবেন। আমরা কিছু করব না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here