31.7 C
Kolkata

প্রমোটার ও বাড়ির মালিকের মধ্যে বিবাদ! বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়ে দেওয়া হল মহিলার

Must Read

ওয়েবডেস্ক-   এক মহিলার চুলের মুঠি ধরে চলছে বেধরক মার, মাথায় বাঁশ দিয়ে  মেরে ফাটিয়ে দেওয়ায় রক্ত ঝরতে থাকে। প্রমোটার ও বাড়ির মালিকের মধ্যে বিবাদে রাস্তায় চলল মারামারি, দাঁড়িয়ে দেখল পথ চলতি মানুষজন।

উত্তরপাড়া পুরসভার (Uttar Para Corportion)  ১৯ নম্বর ওয়ার্ডে লরেন্স স্ট্রিট (Lawrence Street) এলাকার ঘটনা। একটি বাড়ি নিয়ে মামলা চলাকালীন বাড়ির তালা ভেঙে ঘরে ঢোকার অভিযোগ এক মহিলার বিরুদ্ধে।  বাধা দিলে লোহার রড দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ প্রমোটারের।  পাল্টা মহিলাকে মারধরের অভিযোগ প্রমোটারের লোকজনের বিরুদ্ধে।  আহত দুই পক্ষের দুইজন উত্তরপাড়া হাসপাতালে চিকিৎসাধীন।  মহিলা এবং তার পরিবারের উপর প্রোমোটার বাহিনীর আক্রমণের সিসিটিভি ফুটেজ ভাইরাল।

আরও পড়ুন-  অমিত শাহর হাত দিয়ে বিজেপির সংকল্প পত্র উদ্ধোধন ২৮ মার্চ

প্রমোটারের দাবি, যে বাড়ি নিয়ে মামলা চলছে সেই বাড়ির তালা ভেঙে ঢোকেন মহিলা। তার কর্মচারী বাধা দিতে গেলে লোহার রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়।  পাল্টা মহিলার দাবি মামলা চললেও তার বাড়িতে থাকার অনুমতি দিয়েছে আদালত। সেই বাড়িতে ঢুকতে গেলে প্রমোটার তার লোকজন নিয়ে তার উপর চড়াও হয় মারধর করে। মাথা ফাটিয়ে দেওয়া হয়।

Latest News

৭২ ঘণ্টা পর শেষ উদ্ধারকাজ, তারাতলার ধ্বংসস্তূপে পুলিশের কড়া পাহারা

ওয়েব ডেস্ক : তারাতলার (Taratala) নির্মীয়মাণ গুদাম ভেঙে ভয়াবহ দুর্ঘটনার প্রায় ৭২ ঘণ্টা পর শেষ হল উদ্ধার অভিযান। পুলিশ...

More Articles Like This