36.3 C
Kolkata

‘গুলির আওয়াজে প্যান্ট ভিজে যাবে’ খড়গপুরের আইসি নিশানায় হুঁশিয়ারি  দিয়ে ফের বিতর্কে দিলীপ ঘোষ

Must Read

ওয়েবডেস্ক- ফের বিতর্ক দিলীপ ঘোষের (Dilip Ghosh)  বক্তব্য ঘিরে। ভোটের মুখে খড়গপুরের রাজনৈতিক (Kharagpur) পরিবেশ আরও উত্তপ্ত করে তুললেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। খড়গপুর টাউন থানার আইসি-র (Kharagpur Town Police Station IC) বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলে তিনি দাবি করেন যে, বিজেপি (Bjp)  কর্মীদের অন্যায়ভাবে থানায় তুলে নিয়ে গিয়ে তৃণমূলের হয়ে কাজ করার জন্য চাপ দেওয়া হচ্ছে।  এমনকি ৪ তারিখ অর্থাৎ নির্বাচনের ফল প্রকাশের পর তাঁদের গুলি করে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

মঞ্চ থেকে নিজের স্বভাবসিদ্ধ আগ্রাসী মেজাজে এর পালটা জবাব দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি খড়গপুর টাউন থানার আইসিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, যে, কার বাপের ক্ষমতা আছে গুলি করার। পুলিশের উদ্দেশ্যে তাঁর হুঁশিয়ারি, কতগুলো গুলি দেখেছেন? গুলির আওয়াজ শুনলেই প্যান্ট ভিজে যাবে।

দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়ে দেন যে,  তাঁকে গুলির ভয় দেখিয়ে কোনও লাভ নেই কারণ তিনি খড়গপুরের কুখ্যাত মাফিয়া ও গুন্ডাদের চোখের দিকে চোখ রেখে লড়াই করেছেন।

তৃণমূল নেতাদের তীব্র সমালোচনা করে তিনি বলেন যে,  তাঁরা আসলে গুন্ডা ও মাফিয়াদের দালালি করেই আজ টিকে আছেন। রাস্তায় মাঝখানে পেয়ে তাঁদের তুলে আছাড় মারার হুঁশিয়ারিও দেন তিনি। খড়গপুরের সাধারণ মানুষের উদ্দেশ্যে তাঁর বার্তা ছিল যে, এই সব ‘ডাকাত’দের হিসাব মেলাতেই তাঁকে নির্বাচিত করা হয়েছে।

আরও পড়ুন-  ‘দিল্লিতে দেননি, বাংলায় দেবেন?’ প্রশ্নে অস্বস্তিতে বিজেপি কর্মী, ভাইরাল ভিডিও

অতীতে যেমন তিনি কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা করেছেন,  ভবিষ্যতেও আরও গুরুত্বের সাথে সেই হিসাব মেলাবেন বলে তিনি হুঁশিয়ারি দেন। পুলিশ আধিকারিককে উদ্দেশ্য করে দেওয়া তাঁর এই বিতর্কিত ও ঝাঁঝালো মন্তব্য ঘিরেই এখন রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে।

Latest News

শিয়ালদহ ও সুকান্ত সেতুর নিচে অবৈধ দখল উচ্ছেদে কড়া পুরসভা, ৭ দিনের আলটিমেটাম!

ওয়েব ডেস্ক : অবৈধ দখল ও বেআইনি নির্মাণের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। শহরের...

More Articles Like This