31.7 C
Kolkata

কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন পান্ডুয়া বিধানসভার তৃণমূল প্রার্থী

Must Read

পান্ডুয়া : হুগলির পান্ডুয়া (Pandua) বিধানসভা কেন্দ্রকে সামনে রেখে নির্বাচনী প্রচারে নেমে পড়লেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী (TMC Candidate) সমীর চক্রবর্তী (Samir Chakraborty)। বৃহস্পতিবার বিকেলে পান্ডুয়া ব্লকের সিমলাগড় কালীমন্দিরে পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেন তিনি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলীয় কর্মী-সমর্থকেরা।

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) দিন ঘোষণা হওয়ার পর থেকেই রাজনৈতিক দলগুলি জোরকদমে প্রচারে নেমেছে। সেই প্রেক্ষিতেই তৃণমূল কংগ্রেস পান্ডুয়া কেন্দ্রের প্রার্থী হিসেবে সমীর চক্রবর্তীর নাম ঘোষণা করে। পুজোর পর তিনি দলীয় কর্মীদের নিয়ে একটি বৈঠক করেন। সেখানে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের কাছে পৌঁছনোর কৌশল নিয়ে আলোচনা হয়।

আরও খবর : ৩০ বছর পর বিধানসভা নির্বাচনে লড়বেন অধীর চৌধুরি? দেখুন বড় খবর

সমীর চক্রবর্তী জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উন্নয়নের বার্তা নিয়েই তিনি বাড়ি বাড়ি পৌঁছতে চান। রাজ্যের বিভিন্ন প্রকল্প ও উন্নয়নমূলক কাজকে সামনে রেখেই প্রচার চালানো হবে বলে তিনি উল্লেখ করেন।

এছাড়াও বিরোধীদের প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন,“তৃণমূল কংগ্রেসের প্রকৃত প্রতিদ্বন্দ্বী অন্য কোনও দল নয়, তৃণমূল নিজেই।” পুজো দিয়ে প্রচার শুরুর মধ্য দিয়ে পান্ডুয়ায় নির্বাচনী লড়াই যে ক্রমশ জোরদার হচ্ছে, তা স্পষ্ট।

দেখুন অন্য খবর :

Latest News

প্রধানমন্ত্রীর মুখে ‘ক্যালকাটা কিলিং-নোয়াখালি দাঙ্গা’! শ্যামাপ্রসাদের কথা মনে করিয়ে কী বললেন মোদি?

ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গ দিবসের প্রথম সরকারি উদ্‌যাপনের মঞ্চ থেকে বাংলার ইতিহাস, দেশভাগের প্রেক্ষাপট এবং বাঙালি হিন্দু সমাজের আত্মপরিচয়ের প্রশ্ন...

More Articles Like This