31.7 C
Kolkata

দক্ষিণবঙ্গের ১১ জেলায় তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কী হবে কলকাতায়?

Must Read

কলকাতা: দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি (Thunderstorm Districts West Bengal), এবং শিলাবৃষ্টি (Hailstorm Alert) হতে পারে। সপ্তাহান্তে কালবৈশাখীর (Kalbaishakhi) সতর্কতা। ঝড়ের গতি পৌঁছে যেতে পারে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টাতেও। কলকাতাতেও বৃষ্টি হবে।বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে উত্তরবঙ্গের কিছু জেলায়। আগামী ২০ ও ২১ মার্চ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার প্রবল সম্ভাবনা। বঙ্গোপসাগর থেকে এখনও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। তার ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী আরও চার দিন ঝড়বৃষ্টি চলতে পারে জেলায় জেলায়।

দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝড় এবং শিলাবৃষ্টি হতে পারে। ঝড়ের গতি পৌঁছে যেতে পারে ৬০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টাতেও।হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার খুব একটা বৃষ্টির আশঙ্কা নেই। তবে বিক্ষিপ্তভাবে দক্ষিণের সব জেলাই ভিজতে পারে। তবে বৃষ্টির তীব্রতা বেশি থাকবে না। দক্ষিণবঙ্গে ২০ মার্চ বহু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে ঘণ্টায় ৫০–৬০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। কিছু জায়গায় শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। অন্য জেলাগুলিতে ৪০–৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুন: দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন মদন মিত্র

২১ মার্চও একই ধরনের পরিস্থিতি বজায় থাকবে। প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস হওয়া অফিসের।পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া ও পশ্চিম মেদিনীপুরসহ বিভিন্ন জেলায় ৫০–৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস। কলকাতাতেও বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টি বা প্রবল ঝড়ের সম্ভাবনা এখনই নেই। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং থেকে থেকে ঝোড়ো হাওয়া বইতে পারে শহরে। রবিবারও পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে উত্তরের জেলাগুলিতেও হতে পারে শিলাবৃষ্টি। আপাতত একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।উত্তরবঙ্গেও ২০ ও ২১ মার্চ আবহাওয়া প্রতিকূল থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি (৭–১১ সেমি) হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৫০–৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা।

Latest News

মেসির বাবার মৃত্যু নিয়ে ভুয়ো খবর! ক্ষমা চেয়ে পদত্যাগ করলেন জনপ্রিয় সাংবাদিক

ওয়েব ডেস্ক: আর্জেন্টিনা (Argentina) অধিনায়ক লিওনেল মেসির (Lionel Messi) বাবা জর্জ মেসিকে (Jorge Messi) নিয়ে ভুয়ো খবর (Fake News)...

More Articles Like This