15.6 C
New York

ভাঙড়ে বোমা বিস্ফোরণ, ঘটনাস্থলে বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ

Must Read

ওয়েবডেস্ক- বিধানসভা নির্বাচন (Assembly Election 2026)  আবহে ফের ভাঙড়ে (Bhangar)  বোমা বিস্ফোরণ, ঘটনাস্থলে বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ (Bijoyganj Bazar Police Station) । নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। ভাঙড় দু’নম্বর ব্লকের বিজয়গঞ্জ বাজার থানার দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বাধার সময় বোমা বিস্ফোরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

আইএসএফের (ISF)  অভিযোগ রাতে তৃণমূল কংগ্রেস (TMC)  এর নেতৃত্বে দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা তৈরি করছিলেন সেই সময় বোমা বিস্ফোরণ ঘটে এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর জখম হয় বলে দাবি আইএসএফর। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এই অভিযোগ তুলে সেই এলাকায় আইএসএফের নেতা নেতৃত্বরা গেলে তাদেরকে মারধর করা হয়। আবুল খয়ের মোল্লা নামের এক আইএসএফ পঞ্চায়েত সদস্য আহত হয়।

আরও পড়ুন-  ভোটের আগে সীমান্তে বড় ধরপাকড়! আসাম-বাংলা সীমান্তে বন্দুক-গুলিসহ গ্রেফতার ৩

বিধানসভা নির্বাচনের দিন যতই এগোচ্ছে ততই ভাঙড়ের চালতাবেড়িয়া এলাকার বামনিয়ার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। স্থানীয় সূত্রে খবর, একটি পরিত্যক্ত বাড়িতে আচমকায় বিস্ফোরণ ঘটে। আইএসআএফ-এর অভিযোগ, ওই বাড়িতে বোমা তৈরির কাজ চলছিল, সেই সময়ই বিস্ফোরণ ঘটে।
আইএসএফ নেতৃত্বের দাবি, আহতরা সকলেই তৃণমূলের সমর্থক। তবে তৃণমূলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিস্ফোরণের পর এলায় উত্তেজনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী।

 

Latest News

মে মাসে একাধিক রাশির জীবনে বড় পরিবর্তন, সাফল্য না অনিশ্চয়তা ? কী ঘটতে চলেছে?

ওয়েবডেস্ক-  মে মাস। ১২ টি মাসের মধ্যে এটি পঞ্চম মাস। এই সময় একাধিক রাশির (Astrology) গুরুত্বপূর্ণ গ্রহ  নক্ষত্রের পরিবর্তন ঘটবে, যার...

More Articles Like This