14 C
New York

তথ্য দিচ্ছে না পুলিশ! মনোনয়ন জমা দেওয়ার আগে হাইকোর্টে শুভেন্দু

Must Read

কলকাতা: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) আবহে ফের আইনি লড়াইয়ে নামলেন বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নিজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সংখ্যা ও বিস্তারিত তথ্য না পাওয়ার অভিযোগ তুলে তিনি এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন। মনোনয়ন জমা দেওয়ার আগেই এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ চেয়ে আবেদন জানিয়েছেন তিনি।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, প্রার্থীকে মনোনয়নপত্রের সঙ্গে ফর্ম-২৬ জমা দিতে হয়, যেখানে ব্যক্তিগত তথ্যের পাশাপাশি সমস্ত অপরাধমূলক মামলার বিস্তারিত উল্লেখ বাধ্যতামূলক। শুভেন্দুর অভিযোগ, পুলিশ তাঁর বিরুদ্ধে থাকা মামলার নির্দিষ্ট তথ্য দিচ্ছে না, ফলে এই হলফনামা পূরণে সমস্যার মুখে পড়তে হচ্ছে।

আরও পড়ুন: সন্দেশখালির শাহজাহানের জামিন খারিজ করল হাইকোর্ট! কী বলল বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ?

এবারের নির্বাচনে ভবানীপুর ও নন্দীগ্রাম—এই দুই গুরুত্বপূর্ণ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই তিনি জোরকদমে প্রচার শুরু করেছেন। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোটের ময়দানে নামার পাশাপাশি আইনি দিকটিও সুরক্ষিত রাখতে চাইছেন তিনি।

প্রসঙ্গত, শুভেন্দুর বিরুদ্ধে একাধিক মামলা আগে থেকেই রয়েছে। ২০২২ সালের ডিসেম্বর মাসে রাজাশেখর মান্থার বেঞ্চ নির্দেশ দিয়েছিল, আদালতের অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে নতুন করে কোনও এফআইআর দায়ের করা যাবে না। তবে সেই সুরক্ষা ২০২৫ সালের ২৪ অক্টোবর তুলে নেন বিচারপতি জয় সেনগুপ্ত। আদালতের পর্যবেক্ষণ ছিল, এই ধরনের অন্তর্বর্তী সুরক্ষা অনির্দিষ্টকাল ধরে চলতে পারে না।

তবে একইসঙ্গে শুভেন্দুর জন্য স্বস্তির খবরও ছিল। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া ১৫টি মামলা খারিজ করে দেয় আদালত, যা বিচারপতির মতে ভিত্তিহীন বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এরই মধ্যে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় তাঁর কনভয়ে হামলার ঘটনায় নতুন করে মামলা দায়ের হয়েছে। সেই মামলায় ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁকে অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছিল হাইকোর্ট।

দেখুন আরও খবর:

Latest News

সিউড়িতে বিজেপির বাইক বাহিনীর তাণ্ডব কড়া হাতে দমন করলেন জয়ী প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়

সিউড়ি- ভোটের রেজাল্ট পর থেকেই উত্তপ্ত হল রাজ্য রাজনীতি। ভোটের পর তাণ্ডব প্রায় কম বেশি সকল রাজ্যেই দেখা যায়।...

More Articles Like This