বিসিসিআই অনুষ্ঠানে গ্রাফিক্সে ভুল, ক্ষোভে ফেটে পড়লেন রোহিত শর্মার সমর্থকরা!

Must Read

ওয়েব ডেস্ক : রবিবার অনুষ্ঠিত হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) বার্ষিক সম্মাননা অনুষ্ঠান। ২০২৪–২৫ মরশুমে অসাধারণ পারফরম্যান্স করা ক্রিকেটারদের এই অনুষ্ঠানে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে দেশের বহু তারকা ক্রিকেটারের পাশাপাশি প্রাক্তন কিংবদন্তিদেরও বিশেষ সম্মান দেওয়া হয়। তবে অনুষ্ঠান চলাকালীন একটি গ্রাফিক্স ভুলকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়।

অনুষ্ঠানের সম্প্রচারের সময় পর্দায় ভারতীয় ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) নামের পাশে ভুলভাবে লেখা হয়, তিনি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক। কিন্তু বাস্তবে ওই প্রতিযোগিতায় ভারতকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত সেই ট্রফি জিতেছিল। এই ভুল সামনে আসতেই সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন রোহিত শর্মার সমর্থকেরা। তাঁরা অভিযোগ করেছেন, ইতিহাস বদলে ফেলার মতো ভুল করা হয়েছে। এই ধরনের ত্রুটি হওয়া উচিত নয়। অনেকেই প্রশ্ন তোলেন, কীভাবে এমন ভুল সরকারি অনুষ্ঠানের সম্প্রচারে দেখানো হল?

এদিকে এই অনুষ্ঠানে শুভমান গিল (Shubman Gill) এবং স্মৃতি মন্ধানাকে (Smriti Mandhana) বছরের সেরা আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে ঘোষণা করা হয়। গিল পুরুষ বিভাগে পান পলি উমরিগর পুরস্কার। মন্ধানা পঞ্চমবারের মতো এই সম্মান অর্জন করেন। এছাড়া ভারতীয় ক্রিকেটে দীর্ঘদিনের অবদানের জন্য প্রাক্তন ক্রিকেটার রজার বিনি, রাহুল দ্রাবিড় এবং মিতালি রাজকে লাইফটাইম অ্যাচিভমেন্ট প্রদান করা হয়। ভারতীয় ক্রিকেটে তাঁদের অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মান দেওয়া হয়েছে।

আরও খবর : বিশ্বকাপ জিতেই নিজেকে গাড়ি উপহার করলেন হার্দিক!

গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সাফল্যও এই অনুষ্ঠানে তুলে ধরা হয়। চ্যাম্পিয়ন্স ট্রফি, মহিলা একদিনের বিশ্বকাপ, অনূর্ধ্ব উনিশ মহিলা বিশ্বকাপ, অনূর্ধ্ব উনিশ পুরুষ বিশ্বকাপ এবং টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলগুলিকেও সংবর্ধনা জানানো হয়। ২০২৫ সালে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন শুভমন গিল (Shubman Gill)। অন্যদিকে স্মৃতি মন্ধানা আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরে ১৭০৩ রান করেন। যার মধ্যে একদিনের ক্রিকেটেই ছিল ১৩৬২ রান। মহিলা একদিনের ক্রিকেটে এক বছরে হাজার রান করার নজিরও গড়েন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গিল বলেন, এই সম্মান তাঁর কাছে বড় প্রাপ্তি। সতীর্থদের সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না। একইভাবে স্মৃতি মন্ধানাও দলের অবদানকে কৃতিত্ব দিয়ে জানান, ভারতীয় মহিলা ক্রিকেট আরও বড় সাফল্য পাবে বলে তিনি আশা করছেন।

দেখুন অন্য খবর :

Latest News

পড়ুয়াশূন্য মাদ্রাসায় কোপ, ২৫০ প্রতিষ্ঠানে বন্ধ হবে ভর্তি!

দেবাশীষ সেনগুপ্ত অনুমোদনহীন মাদ্রাসার (Madrasa) পর এবার সরকারি স্বীকৃতিপ্রাপ্ত হলেও কার্যত পড়ুয়াশূন্য, অচল এবং পরিকাঠামোহীন মাদ্রাসাগুলির বিরুদ্ধেও বড় পদক্ষেপের পথে...

More Articles Like This