ভারতের বিরুদ্ধে হেরে কী বলেছিলেন মিচেল স্যান্টনার?

Must Read

ওয়েব ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) ফাইনালে ভারতের (India) কাছে বড় ব্যবধানে হারের পর প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব স্বীকার করলেন নিউজিল্যান্ডের (Newzeland) অধিনায়ক মিচেল স্যান্টনার (Mitchell Santner)। ম্যাচের পর তিনি জানান, ফাইনালে ভারত অনেক ভালো খেলেছে। তার জন্য তারাই প্রাপ্য জয় পেয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্যান্টনার বলেন, এতদূর পর্যন্ত পৌঁছতে পেরে তিনি দলের খেলোয়াড়দের নিয়ে গর্বিত। টুর্নামেন্ট জুড়ে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও দল প্রতিটি ধাপে লড়াই করেছে। তবে ফাইনালের দিনে ভারত (India) অনেক বেশি শক্তিশালী ছিল। সেই কারণেই তারা জয় পেয়েছে। তিনি আরও বলেন, ঘরের মাঠে খেলা সবসময়ই বড় চাপের বিষয়। তবে ভারত সেই চাপ খুব ভালোভাবে সামলেছে। মাঠে বিপুল সংখ্যক ভারতীয় সমর্থক উপস্থিত ছিলেন। নীল জার্সিতে ভরা গ্যালারি ভারতের জন্য বড় সমর্থন হয়ে উঠেছিল।

আরও খবর : ফাইনালের আগে মর্মান্তিক ঘটনা ঘটেছিল ঈশানের পরিবারে?

রবিবার, ফাইনাল ম্যাচে টসে জিতে নিউজিল্যান্ড (Newzeland) প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন স্যান্টনার। এরপর ভারতের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা এবং ঈশান কিষান। তাঁদের ঝোড়ো ইনিংসের উপর ভর করে নির্ধারিত ওভারে পাঁচ উইকেটে ২৫৫ রান তোলে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের হয়ে টিম সাইফার্ট অর্ধশতরান করলেও দলকে জেতাতে পারেননি। ভারতের বোলারদের দাপটে শেষ পর্যন্ত ৯৬ রানে ম্যাচ হেরে যায় নিউজিল্যান্ড। এই জয়ের ফলে ভারত তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার খেতাব অর্জন করে। পাশাপাশি প্রথম দল হিসেবে টানা দুইবার এই বিশ্বকাপ জয়ের নজিরও গড়ল ভারত।

দেখুন অন্য খবর :

Latest News

দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, তিরঙ্গা যাত্রার আগেই পদক্ষেপ পুলিশের

ওয়েব ডেস্ক : দিল্লিতে ফের আটক করা হল ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে (Abhijeet Dipke)। শুক্রবার কনট...

More Articles Like This