29 C
Kolkata

বিমানের মধ্যেই ধূমপান! গ্রেফতার অভিযুক্ত

Must Read

ওয়েব ডেস্ক : দিল্লি (Delhi) থেকে গোয়াগামী বিমানে চাঞ্চল্যকর ঘটনা। বিমানের (Plane) মধ্যেই ধূমপান করলেন এক যাত্রী। এই ঘটনার পর থেকে বোর্ডিংয়ের সময় বহু যাত্রীদের উপর কড়া নজরদারি চালাচ্ছে বিমান সংস্থা। জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে ৭ মার্চ, শবিবার। তা প্রকাশ্যে এসেছে রবিবার। আকাশা এয়ারের
(Akasa Air) বিমানে এমন ঘটনা ঘটেছে বলে খবর।

জানা গিয়েছে, অভিযুক্তের নাম আশিস। তিনি দিল্লির বাসিন্দা। অভিযোগ, বিমান যখন মাঝআকাশে তখন বিমানের শৌচাগারে লুকিয়ে ধূমপান করচিলেন ওই যাত্রী। কিন্তু, সেই ধোঁয়ার গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়তেই বিমান কর্মীরা বুঝতে পারেন। তার পরেই ওই যাত্রীকে পাকড়াও করা হয়।

আরও খবর : যুদ্ধের ধাক্কা অর্থনীতিতে! ডলারের সামনে ভেঙে পড়ল টাকা, রেকর্ড ৯২.৩০ ছুঁল বিনিময় হার

বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, অভিযুক্ত যাত্রীর কাছে একটি লাইটার ছিল। কিন্তু বিমানে লাইটার বা দেশলাই নিয়ে ওঠার উপর কড়া নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু তা সত্বেও এই নিয়ম ভেঙেছে ওই যাত্রী। সঙ্গে আরও জানানো হয়েছে, এর কারণে বিমানে আগুন লেগে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। যার ফলে প্রাণ সংশয়ও হতে পারত।

জানা গিয়েছে, এর পরেই বিমানটিকে গোয়ার মোপা বিমানবন্দরে অবতরণ করানো হয়। তার পরেই অভিযুক্তকে তুলে দেওয়া হয় পুলিশের (Police) হাতে। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, তারা পুলিশকে সবরকম সহযোগিতা করতে প্রস্তুত।

দেখুন অন্য খবর :

Latest News

সই জালিয়াতি মামলায় সাড়ে ৮ ঘণ্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরলেন অভিষেক

ওয়েব ডেস্ক : বিধানসভার সই জালিয়াতি মামলায় (Signature forgery case) সাড়ে ৮ ঘণ্টা পর ভবানীভবন থেকে বেরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়...

More Articles Like This