36.4 C
Kolkata

‘ভোকাট্টা করে মাঠের বাইরে বের করে দেব’ মথুরাপুর থেকে অমিত শাহকে চ্যালেঞ্জ অভিষেকের

Must Read

ওয়েবডেস্ক-  বিধানসভা ভোট (Assembly Election) শিয়রে। এখনও এসআইআর প্রক্রিয়ায় ৬০ লক্ষের বেশি মানুষের নাম বিবেচনাধীন। এই উত্তপ্ত পরিস্থিতিতে আজ মথুরাপুর থেকে ঝাঁঝ বাড়ালেন তৃণমূলের তরুণ তুর্কি অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবাসরীয় সভা থেকে অমিত শাহকে ম্যারাথন আক্রমণ অভিষেকের। এসআইআর থেকে শুরু করে কেন্দ্রের বকেয়া টাকা, রাজ্যের উন্নয়ন নিয়ে  মথুরাপুর (Mathurapur)  থেকে সরাসরি অমিত শাহকে (Amit Shah)  চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । আন্তর্জাতিক নারী দিবসে (International Women’s Day) অভিষেকের হুঙ্কার, নারী শক্তি সঙ্গে থাকলে কেউ হারাতে পারে না। আপনি যে কথাগুলো বলেছেন সব কথা আপনার মিথ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে যে কাজ করেছেন, হলফ করে বলুন তার সিকিভাগ কাজও আপনার ডাবল ইঞ্জিন সরকার করেছে। আপনারা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করুন। ভোকাট্টা করে মাঠের বাইরে বের করে দেব। রথযাত্রা বিসর্জন যাত্রা হয়ে গেছে। রথযাত্রায় চারটে লোক ছাড়া হাতনাড়ার লোক নেই। বিজেপি এসআইআর করতে এসে নিজের এসআইআর হয়ে গেছে। বাংলার মানুষের অধিকার করতে নিজের কবর খুঁড়ে ফেলেছে।

আরও পড়ুন- তৃণমূলের ধরনা’র মাঝেই রবিবার কলকাতায় কমিশনের ফুল বেঞ্চ!

দুদিন আগেই এই মথুরাপুর থেকে অমিত শাহ বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে মুখ্যমন্ত্রী করতে চাইছেন। আপনার কী অভিষেকের শাসনভার মেনে নেবেন? সেই শাহ কড়া ভাষায় আক্রমণ শানিয়ে অভিষেক বলেন, আমি আজ পর্যন্ত আমার লোকসভা কেন্দ্রের বাইরে যায়নি। আমি আজ পর্যন্ত কোনও কার্নিভালে যায়নি। একজন জনপ্রতিনিধি হতে গেলে তাকে অগ্নিপরীক্ষা দিতে হয়। মমতার থেকে বেশি কাজ করলে রাজনীতিতে থাকব না। আমার লড়াই বাংলার মানুষ দেখেছে। অভিষেকের হুঙ্কার, ট্রেলার দেখালাম, সিনেমাটা মে মাসে দেখাব। আপনার যেমন সিবিআই, ইডি আছে, আমার তেমনি মানুষ আছে।

Latest News

জলাশয়ে পড়ল পিকআপ ভ্যান! মর্মান্তিক ঘটনা মহারাষ্ট্রে

ওয়েব ডেস্ক : মর্মান্তিক দুর্ঘটনা মহারাষ্ট্রে (Maharastra)। গভার জলে পড়ল তীর্থবোঝাই একটি পিকআপ ভ্যান। ঘটনায় অনেকে প্রাণ হারিয়েছেন বলে...

More Articles Like This