26.5 C
Kolkata

৬৬-তেও ছকভাঙা নীনা গুপ্তা! ‘মা হচ্ছেন?’

Must Read

ওয়েব ডেস্ক: ব্যক্তিগত জীবন হোক কিংবা ফিল্মি কেরিয়ার, বরাবর সাহসীকতার ছাপ রেখেছেন নীনা গুপ্তা (Neena Gupta)। ‘সিঙ্গল মাদার’ হিসেবে সিনেদুনিয়ায় উদাহরণ তৈরি করা। নীনা বরাবরই ছক ভেঙেছেন। এবার গুঞ্জন, প্রবীণ অভিনেত্রী নাকি ৬৬ বছর বয়সে ফের মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন।

ভিভ রিচার্ডসের সঙ্গে প্রেমের সম্পর্কে থাকাকালীন কিশোরীকন্যা হিসেবে অন্তঃসত্ত্বা হওয়া থেকে বিতর্কের জেরে বলিউডে কোণঠাসা হওয়া, এমনকী ‘সিঙ্গল মাদার’ হিসেবে সিনেদুনিয়ায় উদাহরণ তৈরি করা। বিজয়-রশ্মিকার রিসেপশন (Rashmika-Vijay Wedding Reception) থেকে গুঞ্জনের সূত্রপাত। গত বুধবার, ৪ মার্চ, দক্ষিণী তারকাদম্পতিকে জীবনের নতুন ইনিংসের শুভেচ্ছা জানাতে হায়দরাবাদে পৌঁছে গিয়েছিলেন নীনা গুপ্তা (Neena Gupta Pregnant)। কন্যা মাসাবার ডিজাইন করা সাদা শাড়িতে রীতিমতো লাইমলাইট কেড়ে নেন তিনি। সঙ্গে ছিলেন নীনার স্বামী বিবেক মেহেরাও। বিজয়-রশ্মিকার পাশে দাঁড়িয়ে ক্যামেরায় পোজও দিতে দেখা যায় নীনা ও তাঁর স্বামীকে। আর সেই প্রীতিভোজের অনুষ্ঠান থেকেই প্রবীণ অভিনেত্রীর একাধিক ছবি-ভিডিও ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়।

সাজপোশাকের থেকেও নজর গিয়েছে তাঁর স্ফীতোদরের দিকে। ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, নীনার পরনে হল্টারনেক ব্লাউজ। সাদা রঙের সিল্কের শাড়িজুড়ে সোনালী রঙের কারুকাজ করা আঁচল টেনে নিয়ে স্ফীতোদর ঢাকার আপ্রাণ চেষ্টা করছেন তিনি। আরেক হাত রাখা পেটের উপর। মুখে হাসি। আর সেই ভিডিও ছড়িয়ে পড়তেই নীনা গুপ্তার মা হওয়ার গুঞ্জনে তোলপাড় নেটপাড়া।

আরও পড়ুন: ধুরন্ধর ২’-এর ট্রেলারে মারকাটারি অ্যাকশন রণবীরের

যদিও নীনা গুপ্তা নিজে এই নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি। তবে ইনস্টাগ্রামে নবদম্পতি রশ্মিকা ও বিজয়ের সঙ্গে ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “তোমাদের এবং তোমাদের পরিবারের সঙ্গে দেখা করাটা খুব হৃদয়স্পর্শী ছিল। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন।” আপাতত নেটিজেনদের এই জল্পনা কেবল জল্পনা হিসেবেই রয়ে গেছে।

Latest News

More Articles Like This