8.2 C
New York

বিভীষিকা কাটিয়ে দেশে ফিরলেন শুভশ্রী, বিমানবন্দরেই রাজকে জড়িয়ে ধরলেন

Must Read

ওয়েবডেস্ক-  বিধবস্ত অবস্থা কাটিয়ে ঘরে ফিরলেন শুভশ্রী (Subhashree Ganguly) । মধ্যপ্রাচ্যের (Middle East) যুদ্ধ পরিস্থিতিতে ছেলেকে নিয়ে দুবাইতে আটকে পড়েছিলেন টলিউড তারকা। ঘুম উড়েছিল রাজ চক্রবর্তী (Raj Chakraborty)  পরিবারে। সেই সঙ্গে প্রিয় তারকার দুবাইতে (Dubai)  আটকে পড়া নিয়ে উদ্বিগ্ন ছিলেন তাঁর ভক্তরা। অবশেষে নিয়ে ঘরে ফিরলেন তিনি। স্ত্রীকে আনতে বিমানবন্দরে আসেন রাজ। কলকাতায় ফিরে সংবাদমাধ্যমের সঙ্গে কথাও বলেন শুভশ্রী।

ইন্সটা ভিডিয়োতে শেয়ার করা এক ভিডিয়োতে দেখা গেছে, বিমানবন্দরে বাইরে রাজকে দেখেই জড়িয়ে ধরেন শুভশ্রী। এত পর মাকে দেখতে পেয়ে ইয়ালিনির (Yalini) মুখে ছিল হাসি। বাবার থেকে নেমে একলাফেই বাবার কোলে উঠে পড়েন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভশ্রী বলেন, শুভশ্রী বলেন, ‘এখানে দাঁড়িয়ে সব অভিজ্ঞতা বুঝিয়ে বলতে পারব না।

এক কথায় বলতে পারি, ভীষণ ভয়ানক। আমি খুব ক্লান্ত। তবে তোমাদেরকে ধন্যবাদ জানাতে চাই,  যেভাবে তোমরা আমার ও আমার পরিবারে পাশে থেকেছো। তোমরা আমাদের সাহস দিয়েছ, লড়াই করে ফিরতে পেরেছি’।

আরও পড়ুন-  বিজয়-রশ্মিকার বাড়িতে রেবন্ত রেড্ডি, কী দিলেন মুখ্যমন্ত্রী?

প্রসঙ্গত, ইউভানে (Yuvan) পরীক্ষা শেষ হওয়ার পর ছেলের আবদার মেটাতে তাকে নিয়ে একাই দুবাই উড়ে গিয়েছিলেন শুভশ্রী। কলকাতায় ছিল তাদের কন্যা ইয়ালিনি।

এদিকে  ইরান-ইজরায়েল-মার্কিন সংঘাতে উত্তপ্ত হয় মধ্যপ্রাচ্য। দুবাইতে আটকে পড়েন শুভশ্রী। কারণ পর পর বিমান বাতিল হতে থাকে। বুধবার গভীর রাতে শুভশ্রীর একটি বিমান ধরার কথা থাকলেও, সেটি শেষ মুহূর্তে এসে বাতিল হয়ে যায়। চিন্তায় ছিল চক্রবর্তী পরিবার। রাজ জানিয়েছেন, স্ত্রী-পুত্রকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য বিধানসভার অধ্যক্ষের মাধ্যমে দেশের বিদেশ মন্ত্রককেও জানিয়েছেন। অবশেষে চিন্তার মেঘ সরিয়ে দেশে পুত্র সহ দেশে ফিরলেন শুভশ্রী, স্বস্তিতে চক্রবর্তী পরিবার।

Latest News

পানিহাটির বিজেপি প্রার্থীকে সমন, গ্রহণ করলেন না অভয়ার মা, পাল্টা তৃণমূলের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ

ওয়েবডেস্ক- অভয়ার মাকে সমন। সেই সমন গ্রহণ করলেন না নির্যাতিতার মা। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আবহে পানিহাটির বিজেপি প্রার্থী ও...

More Articles Like This