9.2 C
New York

‘লিট্‌ল বয়ের’ ২০ গুণ শক্তিশালী বোমা বইতে সক্ষম! ‘ডুম্‌সডে’ পরীক্ষা ট্রাম্পের

Must Read

ওয়েব ডেস্ক: ইরান-ইজরায়েলের যুদ্ধে (Israel Iran War) মধ্যপ্রাচ্য জুড়ে বারুদের গন্ধ, রক্ত, মৃত্যু, হাহাকার!এখনও পর্যন্ত আমেরিকা-ইজরায়েলের (Israel) হামলায় কেবল ইরানে (Iran) মৃত্যু হয়েছে ২২০৫ জনের। এই অবস্থায় পালটা ইজরায়েলের পরমাণু ঘাঁটিতে হামলা চালানোর হুমকি দিল তেহরান। অন্যদিকে সংঘাতের মধ্যেই পরমাণু বোমা বহনে সক্ষম অন্তর্দেশীয় ব্যালেস্টিক মিসাইল ‘মিনিটম্যান-৩’ পরীক্ষা করল আমেরিকা। পারমাণবিক সক্ষমতাসম্পন্ন আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র Minuteman III–এর একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। ‘ডুমসডে মিসাইল’ (Doomsday Missile) নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্র এমন পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে, যার ধ্বংসক্ষমতা হিরোশিমায় নিক্ষিপ্ত পরমাণু বোমার তুলনায় প্রায় কুড়ি গুণ বেশি।এদিকে ভারত মহাসাগরে তাদের যুদ্ধজাহাজে মার্কিন সাবমেরিনের হামলায় ইরান হুঁশিয়ারি দিল—‘ফল ভুগতে হবে’।

মিনিটম্যান ৩ (এলএমজি ৩০ মিনিটম্যান) ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা। এই ক্ষেপণাস্ত্র এমন পরমাণু বোমা (ওয়ারহেড) বহন করতে পারে, যার শক্তি হিরোশিমায় ফেলা পরমাণু বোমার চেয়েও প্রায় ২০ গুণ বেশি।নেগেভ মরুভূমিতে রয়েছে ইজরায়েলের অঘোষিত ডিমোনা পরমাণু কেন্দ্রটি। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, ডিমোনার উপর যেকোনও ধরনের হামলার ফলে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ অংশে। তেজস্ক্রিয় বিকিরণ ছড়ালে ইজরায়েলের পাশাপাশি প্রতিবেশী জর্ডনেও ব্যাপক প্রভাব পড়বে। এক বিবৃতি জারি করে আমেরিকার স্পেস ফোর্স এই পরীক্ষার কথা জানিয়েছে। বায়ুসেনার গ্লোবাল স্ট্রাইক কমান্ড এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার কাজ করেছে। ক্যালিফর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস সেন্টার থেকে মিনিটম্যান-৩ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করা হয়েছে বলে ওই বিবৃতিতে দাবি করা হয়েছে। তবে এর সঙ্গে এটাও দাবি করা হয়েছে, এই পরীক্ষণের সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘাতের কোনও যোগসূত্র নেই।পাশাপাশি জানানো হয়েছে, হাজার মাইল দূরের মার্শাল দ্বীপপুঞ্জের নির্দিষ্ট লক্ষ্যে সফলভাবে আঘাত করেছে শাক্তিশালী ক্ষেপণাস্ত্র।

আরও পড়ুন: ইরান যুদ্ধে স্পেন নামছে স্পেন? হোয়াইট হাউসের দাবি খারিজ মাদ্রিদের

এদিকে ভারত মহাসাগরে ইরানি রণতরীতে হামলা চালিয়েছে মার্কিন নৌসেনা। সাবমেরিন থেকে হামলা চালিয়ে জাহাজটিকে ডুবিয়ে দেওয়া হয়। জাহাজে থাকা অন্তত ৮৭ জনের মৃত্যু হয়েছে।শ্রীলঙ্কার নৌবাহিনী ৩২ জনকে বাঁচাতে সফল হয়েছে। আরও ১৪৮জন এখনও নিখোঁজ। বুধবার শ্রীলঙ্কার উপকূল থেকে ৪০ নটিক্যাল মাইল দূরে ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএনএস ডেনা’-এর উপর হামলা চালায় মার্কিন ডুবোজাহাজ।বৃহস্পতিবার এই ঘটনার বদলা নেওয়ার হুঁশিয়ারি দিল তেহরান। এক বিবৃতিতে বলা হয়েছে—ভারত মহাসাগরের ঘটনায় ফল ভুগতে হবে আমেরিকাকে।

Latest News

ডিসি-আরসি সেন্টারে ইভিএম বদল হয়েছে, অভিযোগ বিজেপি প্রার্থী’র

ওয়েব ডেস্ক : বাংলায় শেষ হয়েছে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। বুধবার ছিল ভোটের শেষ দফা। এর...

More Articles Like This