28.8 C
Kolkata

১১৩ ঘণ্টা পর স্বস্তি! ফের চালু দুবাই–কলকাতা বিমান পরিষেবা

Must Read

কলকাতা: মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে দীর্ঘ সময় বন্ধ থাকার পর অবশেষে ফের চালু হল দুবাই–কলকাতা (Dubai-Kolkata Flight Route) বিমান পরিষেবা। প্রায় ১১৩ ঘণ্টা পর ফ্লাইদুবাইয়ের উড়ান কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) থেকে দুবাইয়ের (Dubai) উদ্দেশে রওনা দিল। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক বিমান চলাচল।

ইরানের পালটা হামলার জেরে নিরাপত্তার কারণে একাধিক দেশের আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছিল। দুবাই বিমানবন্দরেও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় বিমান চলাচল। ফলে আন্তর্জাতিক উড়ান পরিষেবায় ব্যাপক প্রভাব পড়ে।

আরও পড়ুন: বিধানসভায় মনোনয়ন পেশ করলেন কোয়েল, রাজীব, বাবুল সুপ্রিয় ও মেনকা গুরুস্বামী

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ফ্লাইদুবাইয়ের একটি বিমান বুধবার রাত ৩টা ৫৯ মিনিটে কলকাতা থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দেয়। যদিও সেটির নির্ধারিত সময় ছিল রাত ১টা ২৫ মিনিট। ওই বিমানে যাত্রী সংখ্যা ছিল তুলনামূলক কম। মাত্র ৫৫ জন যাত্রী নিয়ে উড়ানটি ছাড়ে।

অন্যদিকে, ফ্লাইদুবাইয়েরই একটি বিমান দুবাই থেকে কলকাতার উদ্দেশে রওনা দেয়। সেটির কলকাতায় অবতরণের নির্ধারিত সময় ছিল রাত ১২টা ২৫ মিনিট। তবে নির্ধারিত সময়ের কিছু পরে, রাত ২টার পর বিমানটি কলকাতা বিমানবন্দরে নামে। ওই বিমানে প্রায় ১৩০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি কলকাতা বিমানবন্দর থেকে দুবাইয়ের শেষ উড়ানটি ছেড়েছিল। এরপরই মধ্যপ্রাচ্যের উত্তেজনার জেরে একের পর এক বিমান বাতিল হতে শুরু করে। ফলে ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েন যাত্রীরা।

Latest News

আগামী সপ্তাহেই রাজ্যে ঢুকছে বর্ষা! জেনে নিন হাওয়া বদলের মেগা আপডেট

ওয়েব ডেস্ক: ইতিমধ্যে ভারতের সীমানায় প্রবেশ করেছে মৌসুমি বায়ু (Monsoon Air)। ভারতের মূল ভূখণ্ডে বর্ষা (Monsoon In India) এখনও...

More Articles Like This