দোলের দিন অভব্য আচরণের আচরণের অভিযোগে ধৃত ৩৩০! বাজেয়াপ্ত ২৫ লিটার মদ

0
32

কলকাতা: দোলের (Dol Yatra) কলকাতায় অভব্য আচরণের আচরণের অভিযোগে ৩৩০ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। পাশাপাশি, ২৫ লিটার মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে মঙ্গলবার সকাল থেকে শহরজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়।জানা যাচ্ছে, শহরের বিভিন্ন প্রান্ত থেকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই গ্রেফতারির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে লালবাজার (Lalbajar)।শুধু দোল নয়, আজ হোলিতেও সকাল থেকে কলকাতা পুলিশের তরফে কড়া নজরদারি চালানো হচ্ছে।

লালবাজারের সূত্র জানিয়েছে, রঙের উৎসবকে কেন্দ্র করে শহরে যাতে কোনও গোলমাল না হয়, তার জন্য সারা শহরজুড়ে মোতায়েন করা হয়েছে প্রায় চার হাজার পুলিশ। রাস্তায় থাকছেন যুগ্ম পুলিশ কমিশনার ও ডিসি পদমর্যাদার পুলিশ আধিকারিকরাও। দোলের দিন অপ্রীতিকর ঘটনা এড়ানো সার্বিক নিরাপত্তার জন‍্য শহরের বিভিন্ন এলাকায় ছোট-বড় মিলিয়ে ৩৯৮টি পুলিশ পিকেট ছিল শহরে। খান্না মোড়, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, শ‍্যামবাজার-সহ ৮৬ টি জায়গায় বিশেষ পিকেট ছিল মঙ্গলবার। দায়িত্বে ছিলেন ছ’জন করে পুলিশকর্মী। বাকি ৩১২টি পিকেটে তিন জন করে পুলিশকর্মী ছিলেন। নজরদারির জন‍্য মোটর বাইক এবং পিসিআর ভ‍্যানে ছিলেন পুলিশকর্মী ও আধিকারিকেরা।

আরও পড়ুন: কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, সংবেদনশীল এলাকাকে বিশেষ নজর

এছাড়াও আজ হোলির দিন রাস্তায় হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড রাস্তায় থাকছে। ৬২টি পিসিআর ভ্যান ও সঙ্গে কুইক রেসপন্স টিম শহরজুড়ে টহল দেবে। প্রত্যেকটি থানা এলাকার অপরিসর রাস্তাগুলিতে টহল দেবে পুলিশের বাইক।রং মেখে যাতে মদ্যপ অবস্থায় কেউ গঙ্গা বা জলাশয়ে স্নান করতে না নামেন, সেদিকে বিশেষ গুরুত্ব দিয়েছে পুলিশ। গঙ্গা ও বিভিন্ন জলাশয়ের ঘাটে পুলিশের বিশেষ নিরাপত্তা থাকছে। তার মধ্যে অন্তত ২৪টি ঘাটে মোতায়েন করা হয়েছে কলকাতা পুলিশের ডিএমজি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here