39.3 C
Kolkata

রাজ্যসভায় যাচ্ছেন নীতীশ কুমার! বিহারের মুখ্যমন্ত্রী এবার BJP-র কেউ?

Must Read

ওয়েব ডেস্ক: ফের এক বড় রাজনৈতিক পরিবর্তনের মুখে দাঁড়িয়ে বিহার (Bihar)। সূত্রের খবর, এবার সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে (Nitish Kumar) রাজ্যসভায় (Rajya Sabha) পাঠানোর প্রস্তুতি নিচ্ছে এনডিএ (NDA) জোট। এর জন্য মনোনয়নপত্রও তৈরি হয়ে গিয়েছে, এখন শুধু মুখ্যমন্ত্রীর স্বাক্ষরের অপেক্ষা। এই অবস্থায় নীতীশ কুমারের পর বিহারের মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

সূত্রের খবর, আগামী ৫ মার্চ রাজ্যসভার জন্য মনোনয়ন জমা দিতে পারেন নীতীশ কুমার। এরই মধ্যে নীতীশ কুমারের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন জেডিইউ-র কার্যনির্বাহী সভাপতি সঞ্জয় ঝা। দীর্ঘ এই বৈঠক ঘিরে রাজনৈতিক কৌতূহল আরও বেড়েছে। পাশাপাশি, কেন্দ্রীয় মন্ত্রী লালন সিংয়েরও দিল্লি থেকে পাটনায় পৌঁছনোর কথা রয়েছে। ফলে দলের অন্দরে উচ্চপর্যায়ের আলোচনা যে জোরকদমে চলছে, তা স্পষ্ট।

আরও পড়ুন: বিচারপতিদের ‘না’ বলতে হবে, মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগরত্নর

এবার নীতীশ কুমার যদি রাজ্যসভায় যান, সেক্ষেত্রে বিহারের মুখ্যমন্ত্রী পদে নিশ্চিতভাবে অন্য কেউ আসতে পারেন। সূত্রের দাবি, এমন পরিস্থিতিতে বিজেপি (BJP) মুখ্যমন্ত্রীর পদ দাবি করতে পারে। তা হলে রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় রদবদল ঘটতে পারে। এদিকে, জেডিইউয়ের পক্ষ থেকে রামনাথ ঠাকুরকে রাজ্যসভায় পাঠানো প্রায় নিশ্চিত বলেই জানা যাচ্ছে। তবে দ্বিতীয় প্রার্থীর নাম এখনও চূড়ান্ত হয়নি, ফলে জল্পনা জারি রয়েছে।

দেখুন আরও খবর:

Latest News

শওকতের ছেলের রেস্তোরাঁতে তল্লাশি NIA-র

কলকাতা: ভোটের আগে ভাঙড়ের (Bhangar) বামুনিয়ায় বিস্ফোরণের তদন্তে বৃহস্পতিবার সকালে প্রাক্তন তৃণমূল (TMC) বিধায়ক শওকত মোল্লার (Saokat Molla) জীবনতলার...

More Articles Like This