38.3 C
Kolkata

রাজ্যসভার আসনে মহিলারা কেন ব্রাত্য? বঙ্গ বিজেপির অন্দরেই বাড়ছে অস্বস্তি

Must Read

ওয়েব ডেস্ক: স্বাধীনতার পর দীর্ঘ সময় রাজ্যে সংগঠন শক্তিশালী করতে না পারায় রাজ্যসভায় প্রতিনিধি পাঠানোর সুযোগ খুব কমই পেয়েছিল এ রাজ্যের বিজেপি (BJP)। তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর পরিস্থিতি বদলায়। সেই সময় থেকে প্রতি দফায় একজন করে রাজ্যসভায় প্রতিনিধি পাঠাতে সক্ষম হয় পদ্ম শিবির।

২০২১ সালের পর থেকে এখনও পর্যন্ত বিজেপির তরফে দু’জনকে রাজ্যসভায় পাঠানো হয়েছে, ঘোষিত হয়েছে তৃতীয় জনের নাম। অনন্ত মহারাজ, শমীক ভট্টাচার্যর (Samik Bhattacharya) পর এবার রাজ্যসভার (Rajya Sabha) জন্য পদ্ম শিবির থেকে মনোনীত হচ্ছেন রাহুল সিনহা (Rahul Sinha)। কিন্তু এই তিন ক্ষেত্রেই কোনও মহিলা নেত্রীকে (Woman Leader) প্রার্থী করা হয়নি, যা নিয়ে দলের অন্দরেই উঠছে প্রশ্ন।

আরও পড়ুন: ২৬- এর নির্বাচনে লড়বে না কংগ্রেস? মৌসম নুরের মক্তব্যের পর বঙ্গ রাজনীতিতে তুঙ্গে জল্পনা

দলীয় সূত্রে খবর, তিন বারই যে সম্ভাব্য প্রার্থীদের তালিকা দিল্লির পার্লামেন্টারি বোর্ডে পাঠানো হয়েছিল, তাতে একাধিক মহিলা নেত্রীর নাম ছিল। কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় তাঁদের কেউ স্থান পাননি। এক মহিলা বিজেপি নেত্রীর অভিযোগ, যোগ্যতার ভিত্তিতে নয়, বরং ব্যক্তিগত সম্পর্কের নিরিখেই প্রার্থী নির্বাচন হচ্ছে। এই মন্তব্য সামতে আসতে পদ্ম শিবিরে অস্বস্তি আরও বেড়েছে।

রাজ্য বিজেপির একাংশের মতে, শাসক দল নিয়মিতভাবে রাজ্যসভায় মহিলা প্রতিনিধিদের পাঠায় এবং তাঁদের মধ্যে সবাই যে শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ, এমন নয়। তবুও মহিলাদের সুযোগ দেওয়ার ক্ষেত্রে তাঁরা আগ্রহ দেখায়। সেই তুলনায় বিজেপির এই অবস্থান দলের মহিলা সম্মানের বার্তার পরিপন্থী বলেই মনে করছেন অনেক কর্মী-সমর্থক।

দেখুন আরও খবর:

Latest News

রাজ্যসভা ও দল থেকে পদত্যাগ করলেন সুখেন্দু শেখর রায়

কলকাতা: বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূলের সুখেন্দু শেখর রায় (Sukhendu...

More Articles Like This