‘ধুরন্ধর ২’ ছবির ট্রেলার মুক্তি পেল না, চর্চা শুরু

Must Read

ওয়েব ডেস্ক: ‘ধুরন্ধর’ একের পর এক নজির গড়েছে। ‘ধুরন্ধর’ শেষ হয়েছিল রণবীর সিংহের একটি সংলাপে— “এ নতুন হিন্দুস্তান। এ ঘরে ঢুকে মারতেও পারে।”‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর টিজার প্রকাশ্যে আসার পর থেকেই প্রতীক্ষা শুরু হয়েছে কবে দেখা মিলবে ট্রেলারের। বিশেষ করে টিজারে নতুন কিছু সেভাবে দেখানো হয়নি বলেই যেন আরও অধীর আগ্রহে ট্রেলারের জন্য অপেক্ষা বেড়েছে। । শোনা গিয়েছিল, দোলের দিনই প্রকাশ্যে আসবে ছবির নতুন ঝলক। কিন্তু অপেক্ষাই সার! মঙ্গলবার রাত পর্যন্ত দেখা মিলল না ট্রেলারের।চন্দ্রগ্রহণের কারণেই পিছিয়েছে ‘ধুরন্ধর ২’ (Dhurandhar 2) ছবির ট্রেলার মুক্তি।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ধুরন্ধর ২ এর ট্রেলার (Dhurandhar 2 Trailer) মুক্তির না হওয়ার নেপথ্যে রয়েছে চন্দ্রগ্রহণ। ছবির ট্রেলার মুক্তির ক্ষেত্রে সাধারণত দুপুরের দিকের সময়ই বেছে নেওয়া হয়। কিন্তু সেই সময়টা গ্রহণ চলার কারণেই নির্মাতারা নাকি সিদ্ধান্ত নেন মঙ্গলবার ট্রেলার রিলিজই করা হবে না!সূত্রের খবর, ছবির ট্রেলার মুক্তির নতুন তারিখ হতে পারে ৫ বা ৬ মার্চ। অর্থাৎ বৃহস্পতিবার কিংবা শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে ছবির গুণমুগ্ধ দর্শকদের। রণবীর সিংয়ের বহু প্রতীক্ষিত ছবির সিক্যুয়েলটি মুক্তি পাবে ১৯ মার্চ।

আরও পড়ুন: হোলিতে রঙে রঙিন বলি তারকারা, এবারের রঙের উৎসব ভিকি-ক্যাটরিনার কাছে বিশেষ

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This