10.2 C
New York

ইরানের পাল্টা হামলায় তছনছ ইজরায়েল! নেতানিয়াহুর দেশে কী অবস্থা? দেখুন

Must Read

ওয়েব ডেস্ক: দিন দিন চরম আকার ধারণ করছে মধ্যপ্রাচ্যের সংঘাত (Middle East Crisis)। ইরানের (Iran) বিরুদ্ধে আমেরিকার ‘অপারেশন এপিক ফিউরি’র (Operation Epic Fury) পাশাপাশি চলছে ইজরায়েলের (Israel) ‘অপারেশন রোরিং লায়ন’ (Operation Roaring Lion)। আর এই সংঘাতের তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলায় ৬০ জন আহত হয়েছেন বলে খবর। জানা গিয়েছে, এই সংঘাতের পাল্টা জবাব হিসেবে ইরান যে হামলা চালিয়েছে, বেয়ার শেভায় তার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে।

‘অপারেশন রোরিং লায়ন’-এর তৃতীয় দিনে ইরান জুড়ে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েল। এই ঘটনায় অন্তত ৬০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক এবং বাকি ৫৯ জনের আঘাত তুলনামূলকভাবে সামান্য বলে জানিয়েছে ম্যাগেন ডেভিড অ্যাডম (Magen David Adom)। এমডিএ-র জরুরি চিকিৎসা দল ও প্যারামেডিকরা দেশের বিভিন্ন প্রান্তে ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনায় দ্রুত পৌঁছে চিকিৎসা পরিষেবা দেন এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করেন।

আরও পড়ুন: ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই?

জানা গিয়েছে, ইরানের জবাবি হামলায় দক্ষিণ ইজরায়েলের শহর বেয়ার শেভাতে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। সেখানে এমডিএ দল ২৭ জন আহতকে হাসপাতালে নিয়ে যায়। তাঁদের মধ্যে ১ জনের অবস্থা মাঝারি এবং ২৬ জনের আঘাত সামান্য। অপারেশন ‘রোরিং লায়ন’ শুরুর পর থেকে এখন পর্যন্ত এমডিএ মোট ৩৬৯ জন আহতকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেছে। জানা গিয়েছে, এর মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে, ২ জন গুরুতর আহত। এমডিএ আরও জানিয়েছে, আহতদের মধ্যে ২৫৬ জন আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় আঘাতপ্রাপ্ত হন।

দেখুন আরও খবর:

Latest News

আজ অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে তিন রাশির আর্থিক শ্রী বৃদ্ধি

ওয়েবডেস্ক-  আজ অক্ষয় তৃতীয়া (Akshay Tritiya 2026) । ধন ও ঐশ্বর্যের কারক শুক্র গ্রহ রাশি পরিবর্তন করবে। অক্ষয় তৃতীয়ার...

More Articles Like This