12.5 C
New York

ইরানে আটকে বহু ভারতীয় পড়ুয়া! বড় পদক্ষেপ দূতাবাসের

Must Read

ওয়েব ডেস্ক : মধ্যপ্রাচ্যে ইরান (Iran) ও ইজরায়েলের (Israel) সংঘাত ঘিরে ভয়াবহ পরিস্থিতি মধ্যপ্রাচ্যে। লাগাতার হামলা ও পাল্টা হামলার আবহে ইরানে আটকে পড়েছেন প্রায় ৯ হাজার ভারতীয় নাগরিক (Indian Citizens)। তাঁদের মধ্যে বড় অংশই পড়ুয়া বলেই খবর। এই অবস্থায় বড় পদক্ষেপ নেওয়া হল।

মঙ্গলবার ভারতীয় দূতাবাসের (Indian Embassy) তরফে জানানো হয়েছে, তেহরানে যে সব ভারতীয় পড়ুয়া আটকে পড়েছিলেন। তাঁদের অধিকাংশকেই নিরাপদ এলাকায় স্থানান্তর করা হয়েছে। সাম্প্রতিকঘটনার কারণে পড়ুয়াদের নিরাপদে সরানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই আহ্বানে সাড়া দেওয়া ছাত্রছাত্রীদের (Students) দ্রুত সরিয়ে নেওয়া হয় তুলনামূলক সুরক্ষিত জায়গায়। যাতায়াত থেকে থাকা-খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা দূতাবাসই করেছে বলে জানানো হয়েছে।

আরও খবর : মধ্যপ্রাচ্যে যুদ্ধ করেই ‘দেউলিয়া’ হবে আমেরিকা! ট্রাম্প সেনার খরচ কত জানেন?

তবে অল্প কয়েকজন পড়ুয়া সরকারি নিরাপদ আশ্রয়ের প্রস্তাব গ্রহণ করেননি। তাঁরা নিজ নিজ বাসস্থানেই থাকতে চান বলে জানিয়েছেন। দূতাবাসের তরফে তাঁদের কড়া নিরাপত্তা বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এর আগেই গত রবিবার একটি নির্দেশিকা প্রকাশ করেছিল তেহরানের ভারতীয় দূতাবাস (Indian Embassy)। সেখানে জরুরি হেল্পলাইন নম্বর দেওয়া হয় এবং সকল ভারতীয় নাগরিককে সতর্ক থাকার আবেদন জানানো হয়। সেই নির্দেশিকাই এখনও বহাল রয়েছে।

অন্যদিকে, সংঘাতের প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে। সেখানেও বহু ভারতীয় কর্মসূত্রে বা পড়াশোনার কারণে রয়েছেন। তাঁদের ফেরাতে কেন্দ্রীয় সরকার তৎপর হয়েছে। সূত্রের খবর, দুবাই বিমানবন্দরে তিনটি এয়ার ইন্ডিয়ার বিমান প্রস্তুত রাখা হয়েছে। ইরানে আটকে থাকা ভারতীয়দেরও দ্রুত দেশে ফেরানো হবে বলে আশ্বাস দিয়েছে কেন্দ্র।

দেখুন অন্য খবর :

Latest News

উত্তরবঙ্গকে ‘উত্তর বিহার’ তকমা যোগীর! ‘এটাই বিজেপির গেমপ্ল্যান’ কটাক্ষ তৃণমূলের

ওয়েব ডেস্ক: উত্তরবঙ্গকে ‘উত্তর বিহার’ বলে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিলেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তাঁর এই মন্তব্য...

More Articles Like This