সুকর্মা যোগে সাফল্য এই জাতক-জাতিকাদের জীবনে

Must Read

ওয়েবডেস্ক-  বৈদিক জ্যোতিষশাস্ত্র (Vedic Astrology) অনুযায়ী দিনটি বেশ গুরুত্বপূর্ণ। এই দিনে গ্রহ-নক্ষত্রের যে বিন্যাস থাকছে, তাতে বেশ কিছু বিশেষ যোগ তৈরি হচ্ছে। এই দিনে মূলত ‘সুকর্মা’ যোগের (‘Sukarma’ Yoga)  প্রভাব থাকবে। জ্যোতিষশাস্ত্রে সুকর্মা যোগকে অত্যন্ত শুভ মনে করা হয়। এই যোগে কোনও নতুন কাজ শুরু করলে তাতে স্থায়িত্ব এবং সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এদিন মঘা নক্ষত্রের প্রভাব থাকবে (দুপুর পর্যন্ত), যা পরবর্তী সময়ে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে।

মেষ, সিংহ, ধনু- কর্মক্ষেত্রে প্রভাব বাড়বে। বিশেষ করে সিংহ রাশির জাতকদের জন্য দিনটি চমৎকার। আর্থিক উন্নতি, অনেক সুযোগ তৈরি হবে। আত্মবিশ্বাস বাড়বে।

বৃষ, কন্যা, মকর – আর্থিক লেনদেনে সতর্কতা প্রয়োজন। পরিশ্রম অনুযায়ী ফল মিলবে। বিনিয়োগ থেকে বিরত থাকাই ভালো। শরীরের দিকে অধিক খেয়াল দিতে হবে।

আরও পড়ুন-  হোলিকা দহনের পরেই ব্যবসায়ে নতুন বিনিয়োগ ও কেরিয়ারে উন্নতি এই চার রাশির

মিথুন, তুলা, কুম্ভ- সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। ছোট ভ্রমণের সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল পাবেন। আর্থিক উন্নতি, আধ্যাত্মিক বিকাশ ঘটবে।

কর্কট, বৃশ্চিক, মীন- মানসিক শান্তি বজায় থাকবে। পারিবারিক কোনও অমীমাংসিত সমস্যার সমাধান হতে পারে। ভ্রমণের কথাবার্তা চলতে পারে। চাকুরিজীবী ও ব্যবসায়ীদের উন্নতি।

*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This