Forbidden

You don't have permission to access th1s resource.

ইরানের এরারপোর্টে হামলা! মুহূর্তে ধূলিসাৎ দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জার বিমান - KolkataTV
27 C
Kolkata

ইরানের এরারপোর্টে হামলা! মুহূর্তে ধূলিসাৎ দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জার বিমান

Must Read

ওয়েব ডেস্ক: রবিবার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি (Middle East War) আরও ভয়ানক হয়ে উঠেছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝঁঝ বেড়েছে দুই তরফেই। বিশেষ করে ইরানের (Iran) বুকে একের পর এক ভয়ঙ্কর হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা (USA) ও ইজরায়েল (Israel)। ইরানি সংবাদমাধ্যমের দাবি, মঙ্গলবার দক্ষিণ ইরানের বন্দর শহর বুশেহর বিমানবন্দরে (Bushehr Airport) একটি ইরানি বিমানে হামলা চালানো হয়েছে। বিমানটি সেখানেই ধূলিসাৎ হয়ে গিয়েছে বলে খবর।

ইরানের দাবি, পূর্ব তেহরানে হামলার আগে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইজরায়েল। সতর্কবার্তার পরই পূর্ব তেহরানের একাধিক স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে তেহরানের অভিযোগ। এদিকে ইজরায়েল থেকেও একাধিক হামলার খবর নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: দুর্দিনে ‘পুরানো বন্ধু’ই পাশে! হরমুজ সংকটে ভারতকে সাহায্যের প্রস্তাব রাশিয়ার

ইতিমধ্যে আমেরিকা ও ইজরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানি সেনার কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ঘাঁটি, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং শীর্ষ নেতৃত্বের কম্পাউন্ডে নিশানা করে হামলা চালানো হয়েছে বলে আন্তর্জাতিক মহলে খবর ছড়িয়েছে। অন্যদিকে, ইজরায়েলের দাবি, ইরান পাল্টা মধ্য ইজরায়েলে হামলা চালিয়েছে।

এদিকে লেবানন থেকেও পরিস্থিতি জটিল হওয়ার খবর সামনে আসছে। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা (Hezbollah) দাবি করেছে, তারা ইজরায়েলের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত দু’দিনে ইজরায়েলের হামলায় সেখানে অন্তত ৪০ জন প্রাণ হারিয়েছে।

দেখুন আরও খবর:

Latest News

পরের মরসুমেই কি শেষবার মাঠে নামবেন পর্তুগিজ মহাতারকা? ১০০০ গোলের মাইলফলক ছোঁয়ার আগেই অবসরের জল্পনা

ওয়েব ডেস্ক : ফুটবলজগতে বড়সড় জল্পনা তৈরি করে অবসরের ইঙ্গিত দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। পর্তুগিজ মহাতারকা জানিয়েছেন, ২০২৬-২৭...

More Articles Like This