12.3 C
New York

দোলের দিনে খামখেয়ালি আবহাওয়া, ঘামে ভিজবে দক্ষিণবঙ্গ

Must Read

কলকাতা: দোলের (Dol Utsav 2026) দিন সকাল থেকেই চড়া রোদ ও অস্বস্তিকর গরমে নাজেহাল শহর ও দক্ষিণবঙ্গ (Weather)। মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে IMD। বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের জেরে ‘প্যাচপ্যাচে’ গরমে দোলের আনন্দ কিছুটা ম্লান হতে পারে (Weather Forecast)।

আরও পড়ুন: আজ দোল পূর্ণিমা, কেমন যাবে আপনার আজকের দিন

মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৯ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরে থাকতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। আজ থেকেই ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে এবং একাধিক জেলায় পারদ ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রায় বড় পরিবর্তনের ইঙ্গিত নেই।

আবহাওয়াবিদদের মতে, এই মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে চারটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। পাশাপাশি বুধবার উত্তর-পশ্চিম ভারতে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গরমের অস্বস্তি আরও বাড়ছে।

এর মধ্যেই দোল পূর্ণিমার বিকেলে রাজ্যবাসীর জন্য রয়েছে বিরল মহাজাগতিক দৃশ্য। চন্দ্রগ্রহণের সঙ্গে দেখা যাবে ব্লাড মুন। গ্রহণ শুরু হবে বিকেল ৩টে ২১ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে। পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন এলাকা থেকে এই চন্দ্রগ্রহণ তুলনামূলকভাবে স্পষ্ট দেখা যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Latest News

আইআইটি খড়গপুরে ফের মর্মান্তিক ঘটনা! তদন্তে পুলিশ

ওয়েব ডেস্ক : আইআইটি খড়গপুরে (IIT Kharagpur) ফের মৃত্যু হল পড়ুয়ার (Student)। জানা যাচ্ছে, হোস্টেলেরে ৮ তলা থেকে ঝাঁপ...

More Articles Like This