Forbidden

You don't have permission to access th1s resource.

লক্ষ্মীর ভান্ডারের প্রচারে বিজেপি বিধায়ক! - KolkataTV
32.2 C
Kolkata

লক্ষ্মীর ভান্ডারের প্রচারে বিজেপি বিধায়ক!

Must Read

পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipore) ঘাটালে (Ghatal) সোমবার অভিনব প্রচারে নামলেন বিজেপি (BJP) বিধায়ক শীতল কপাট। দু’হাতে দু’টি মাটির ভাঁড় নিয়ে তিনি দুয়ারে দুয়ারে ভোটপ্রচারে বের হন। একটি ভাঁড়ে লেখা ছিল ‘লক্ষ্মীর ভান্ডার’ (Lokkhir Bhandar) নীচে ১৫০০ টাকা, অন্যটিতে লেখা ‘অন্নপূর্ণা ভান্ডার’ নীচে ৩০০০ টাকা।

ভোটের মুখে জনসংযোগে বিজেপি বিধায়কের দাবি, পশ্চিমবঙ্গে তাঁদের সরকার গঠিত হলে তৃণমূল সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হবে না। বরং তার সঙ্গে কেন্দ্রীয় প্রকল্পে যুক্ত হয়ে মহিলারা মাসে মোট সাড়ে চার হাজার টাকা সহায়তা পাবেন। তাঁর বক্তব্য, ‘‘ভয় পাবেন না। বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার তো থাকবেই, সঙ্গে যোগ হবে অন্নপূর্ণা ভান্ডার।’’

আরও পড়ুন: দোলের দিনে খামখেয়ালি আবহাওয়া, ঘামে ভিজবে দক্ষিণবঙ্গ

বিজেপি বিধায়কের আরও প্রতিশ্রুতি, পশ্চিমবঙ্গে তাঁদের সরকার তৈরি হলে শপথ নেওয়ার তিন মাসের মধ্যেই অন্নপূর্ণা ভান্ডারের তিন হাজার টাকা মহিলাদের দেওয়া হবে। সকাল থেকেই তিনি নিজের বিধানসভা এলাকার বিভিন্ন গ্রামে ঘুরে গৃহস্থের উঠোনে গিয়ে গৃহকর্ত্রীদের এই আশ্বাস দেন।

অন্যদিকে, এই প্রচার ঘিরে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য, এত দিন ‘ভাতা-ভাতা’ বলে রাজ্যের মহিলাদের অপমান করা ভারতীয় জনতা পার্টি এখন ভোটের আগে তৃণমূল সরকারের প্রকল্প নিয়েই প্রচার করতে বাধ্য হচ্ছে।

উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই ঘাটালে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিজেপি নেতাদের বিতর্কিত মন্তব্য রাজনৈতিক উত্তেজনা তৈরি করেছিল। সেই প্রেক্ষাপটে বিজেপি বিধায়কের এই প্রচারকে অনেকেই নারী ভোটারদের মন পাওয়ার নতুন কৌশল বলেই দেখছেন।

Latest News

রশিদের ঝড়ে বিশ্বকাপ নিশ্চিত আফগানিস্তানের, শেষ টিকিটের দৌড়ে বড় চাপে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

ওয়েব ডেস্ক : বিশ্বকাপের দরজা খুলে গেল আফগানিস্তানের (Afganistan) জন্য। আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে বড় জয় তুলে নিয়ে...

More Articles Like This