4.8 C
New York

গ্রামের বাড়িতে পৌঁছলেন বিজয়-রশ্মিকা, নাচে-গানে নবদম্পতিকে স্বাগত গ্রামবাসীদের

Must Read

ওয়েব ডেস্ক:  বিয়ের পর জীবনের নতুন অধ্যায় শুরু। নবদম্পতি বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda) ও রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) আশীর্বাদ নিতে পৌঁছে গেলেন তিরুপতির মন্দির-এ। রবিবার মন্দিরে তাঁদের উপস্থিতির একাধিক ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সোমবার এসে পৌঁছেছেন তেলঙ্গানার মেহবুবনগরে অবস্থিত থুম্মনপেটে৷ জন্মভিটেতে নবদম্পতির আগমনের মুহূর্ত ছিল জাঁকজমকপূর্ণ।

২৬ ফেব্রুয়ারি উদয়পুরে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধার পর নবদম্পতি বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতীয় ঐতিহ্য মেনে বিজয়-রশ্মিকাকে স্বাগত জানানো হয়েছে। গ্রামের প্রবীণরা নবদম্পতির বিবাহিত জীবনের মঙ্গল কামনা করেছেন৷ নববধূরূপে গৃহপ্রবেশের আগে এবাহবেই সারা গ্রাম বিজয়-রশ্মিকায় বিয়ের আনন্দে সামিল হলেন৷

আরও পড়ুন: বিয়ের পরই ‘মা’ হওয়ার ইঙ্গিত দিলেন রশ্মিকা?

বিয়ের পর নবদম্পতি আশীর্বাদ নিতে পৌঁছে গেলেন তিরুপতির মন্দির।মন্দিরে তাঁদের উপস্থিতির একাধিক ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিড়ের মধ্যেও একে অপরের পাশে ছিলেন বিজয় ও রশ্মিকা। ভিডিওতে দেখা যায়, ভক্তদের ভিড়ের মধ্যে দিয়ে হাঁটার সময় স্ত্রীকে আগলে রেখেছেন বিজয়, যাতে তাঁর কোনও অসুবিধা না হয়। নতুন কনে রশ্মিকার মুখে এদিন ছিল উজ্জ্বল হাসি। সবুজ-সোনালি শাড়িতে তাঁর লুক ছিল স্নিগ্ধ ও মার্জিত। ঐতিহ্যবাহী সোনার গয়না ও হালকা মেকআপে এদিন তিনি নজর কাড়েন। অন্যদিকে সাদা কুর্তা-পায়জামায় বিজয়কে দেখা যায় পরিপাটি সাজে। মন্দির চত্বরে উপস্থিত অনুরাগীদের শুভেচ্ছা, কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেন নবদম্পতি।আল্লুর বাড়িতে দেখা গেল বিজয়-রশ্মিকাকে। আল্লু অর্জুনের ছোট ভাই আল্লু শিরীশ ৬ মার্চ তার বাগদত্তা নয়নিকা রেড্ডির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। আল্লু বাড়িতে বিবাহ-পূর্ব অনুষ্ঠান পুরোদমে চলছে। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নবদম্পতি রশ্মিকা মান্দান্না এবং বিজয় দেবেরকোন্ডা।

Latest News

হাসপাতালে আলিয়া, কাপুর পরিবারে সুখবর?

ওয়েব ডেস্ক: ১৪ এপ্রিল চতুর্থ বিবাহবার্ষিকীতে অস্ট্রিয়ায় বরফের মাঝে বিশেষ দিন উদযাপনে মেতেছিলেন রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া...

More Articles Like This