নামের পাশে লেখা (Deleted), ভোটার তালিকায় নাম বাদ বিজেপি নেতার, বিক্ষোভ

Must Read

ওয়েবডেস্ক-  ভোটার তালিকা (Voter List)  থেকে নাম বাদ বিজেপি নেতার (Bjp Leader) , কর্মীদের নিয়ে বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন ওই নেতা। বিজেপি নেতার নাম বাদ ঘিরে জোর তরজা শাসক বিরোধীর মধ্যে। SIR -এর চূড়ান্ত তালিকায় বাঁকুড়ায় নাম বাদ গেল বিজেপি নেতার।

বাঁকুড়া (Bakura)  ১ নং ব্লকের  জগদল্লা গ্রামের বাসিন্দা রাকেশ চট্টরাজ (Rakesh  Chattraj) । তিনি বিজেপির ৪ ( চার) নং মণ্ডলের সহ-সভাপতি। বিজেপি করার জন্য তৃণমূল প্রশাসন কে কাজে লাগিয়ে তার সহ একাধিক বিজেপি কর্মীর নাম বাদ দিয়েছে ভোটার তালিকায়। সোমবার বাঁকুড়া ১ নং বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখিয়ে এমন দাবি বিজেপি নেতার। নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)  উনার আন্দোলন নির্বাচন কমিশনে গিয়ে করা উচিত পালটা দাবি তৃণমূলের।

বিজেপি নেতার নাম বাদ ঘিরে বাঁকুড়ায় এবার জোর তর্জা শাসক ও বিরোধী শিবিরে। দীর্ঘ কয়েক পুরুষ ধরে তাদের ওই জগদল্লা গ্রামে বসবাস। ভোটার লিস্টে তার বাবা মার নাম থাকলেও নাম নেই তার। তার নামের পাশে পরিষ্কার হরফে লিখা আছে ‘ডিলিটেড’।

উনি রাকেশ চট্টরাজ বিজেপির মন্ডল সভাপতির দায়িত্বে। সোমবার বাঁকুড়া ১ নং ব্লকের বিডিও অফিসে বিক্ষোভ দেখান তিনি এবং দাবি করে বলেন,   ভোটার তালিকার শুনানিতে তাকে ডাকা হয়েছিল,  কমিশনের গাইড লাইন অনুযায়ী সমস্ত তথ্যও পেশ করেছিলেন৷ কিন্তু কোনও এক অজানা কারণে তার নাম বাতিল হয়েছে। ওই বিজেপি নেতা রাকেশ চট্টরাজের দাবি নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা হলেও।

আরও পড়ুন-  ভোটারদের নাম বাদ দেওয়া নিয়ে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে বিজেপি, বিস্ফোরক অভিষেক

এসআইআর প্রক্রিয়া পরিচালনা করার দায়িত্ব ছিল রাজ্য সরকারের আধিকারিকদের। তাই রাজ্য সরকারের আধিকারিকদের কাজে লাগিয়ে রাজ্যের শাসক দল ইচ্ছাকৃতভাবে কোন ফর্ম ফিলাপ করে তার নাম বাতিল করেছে, সে বিজেপি করে বলে। একমাত্র বিজেপি করার জন্য তার নাম বাদ দেওয়া হয়েছে তৃণমূলের মদতে বাঁকুড়া প্রশাসন এই কাজ করেছে এমন অভিযোগ তুলেন তিনি। যদিও এই অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

বাঁকুড়া ১নম্বর ব্লকের তৃণমূল সভাপতি অংশুমান ব্যানার্জি জানান, সম্পূর্ণ অযৌক্তিক দাবি করছেন ওই বিজেপি নেতা। এসআইআর পরিচালনা করেছে কমিশন। তার কোনও অভিযোগ থাকলে কমিশনে গিয়ে নালিশ করুক। ব্লকে কেন?

Latest News

ইংল্যান্ড জার্সিতে ফিরলেন পিটারসেন, এবার কোন অবতারে?

ওয়েব ডেস্ক: ইংল্যান্ড (England Cricket Team) জার্সিতে ফিরলেন কেভিন পিটারসেন (Kevin Pietersen)। বিতর্ককে সঙ্গী করে ২০১৪ সালে আন্তর্জাতিক কেরিয়ারের...

More Articles Like This