37.2 C
Kolkata

অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য! মৃতের সংখ্যা বেড়ে হল ৫৫৫

Must Read

ওয়েব ডেস্ক : ভয়াবহ পরিস্থিতি ইরানে (Iran)। যত দিন যাচ্ছে ততই হামলার ঝাঁঝ বাড়াচ্ছে আমেরিকা (America) ও ইজরায়েল (Israel)। শনিবার থেকে এই হামলা শুরু হয়েছিল। সোমবার তা তৃতীয় দিনে এসে পড়েছে। সূত্রের খবর, এই সংঘর্ষের জেরে ইরানে এখনও পর্যন্ত মৃত্যু (Death) হয়েছে ৫৫৫ জনের। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। জানা যাচ্ছে, সময় শত গড়াচ্ছে ততই পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।

ইরানের সরকারি সংবাদমাধ্যম ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির বয়ান তুলে ধরে জানিয়েছে, আমেরিকা ও ইরানের (Iran) হামলায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৫৫ জনের। তবে সেই সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। এই মৃতদের মধ্যে বেশিরভাগই মহিলা ও শিশু বলেই জানা যাচ্ছে।

আরও খবর : ইরানে যু/দ্ধের সরাসরি প্রভাব পড়বে ভারতে! থমকে যেতে পারে রান্না থেকে যানবাহন, কী হবে এবার?

অন্যদিকে যুদ্ধ যখন শুরু হয়েছিল, সেই দিন ইরানের এক স্কুলে হামলা চালিয়েছিল ইজরায়েল (Israel)। সেই হামলায় ১৬৫ জন ছাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর। তার পরে আবার হামলা চালানো হয় তাহরানের উপর। এর ফলে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়েছে আহতের সংখ্যাও। যার ফলে হাসপাতালে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। ইরান আবার গাজায় পরিণত হবে না তো? তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠে গিয়েছে।

এদিকে হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরান। কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরশাহীর উপর ক্ষেপনাস্ত্র হামলা চালানো হয়। এমনকি আমেরিকার বিমানবাহী রণতরী আক্রাহাম লিঙ্কনের উপর হামলা চালায় ইরান। অন্যদিকে ইরানের বহু ড্রোনকে আকাশে নষ্ট করে দেওয়া হলেও, মাটিতে পড়ে বিস্ফোরণ হচ্ছে। যার ফলে বিভিন্ন দিকে আগুন লাগছে। এসবের ফলে এই সংঘর্ষে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

দেখুন অন্য খবর :

Latest News

তাপপ্রবাহে ভঙ্ককর পরিস্থিতি উত্তরপ্রদেশে! উদ্বেগ প্রকাশ বিশেষজ্ঞদের

ওয়েব ডেস্ক : তীব্র দাবদাহ (Heatwave)। তার জেরে ভয়াবহ পরিস্থিতি উত্তরপ্রদেশে (Uttarpradesh)। এর জেরে আগামী পাঁচ দিনে মৃত্যু হতে...

More Articles Like This