মুর্শিদাবাদ : বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। তার আগেই ব্যাপক চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদে (Murshidabad)। কারণ, সাগরদীঘি এলাকা থেকে উদ্ধার হল একাধিক বোমা। জানা যাচ্ছে, শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ প্রায় ১৮টি তাজা বোমা উদ্ধার করে।
পুলিশ সূত্রে খবর, সাগরদীঘির (Sagardighi) মনিগ্রাম অঞ্চলের আদিকান্তনগর গ্রামের রাস্তার ধারের একটি আমবাগানে দুই ঝোলা ভর্তি অবস্থায় বোমাগুলি মজুত করে রাখা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে আনুমানিক রাত প্রায় ২টা ১৫ মিনিট নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় সাগরদীঘি থানার পুলিশ। এর পর এলাকা ঘিরে ফেলা হয়। তার পরেই তল্লাশি চালিয়ে এই বোমাগুলি উদ্ধার করা হয় বলে খবর।
আরও খবর : কেন বাড়ছে ভূমিকম্প? ঘনিয়ে আসছে পৃথিবীর শেষ দিন? দেখুন ভয় ধরানো আপডেট
ঘটনার খবর পেয়ে বোম নিষ্ক্রিয়কারী দলকেও ঘটনাস্থলে নিয়ে আসা হয়। পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দমকলের একটি গাড়িও ঘটনাস্থলে মোতায়েন করা হয়। কে বা কারা এই বিপুল পরিমাণ বোমা সেখানে মজুত করে রেখেছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ (Police)। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে খবর।
আসন্ন নির্বাচনকে আগে এই বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। যদিও পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গোটা ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি চলছে।
দেখুন অন্য খবর :
