Forbidden

You don't have permission to access th1s resource.

এবার থেকে জরুরি কথা মনে করাবে Whatsapp! আসছে নয়া ফিচার - KolkataTV
31.1 C
Kolkata

এবার থেকে জরুরি কথা মনে করাবে Whatsapp! আসছে নয়া ফিচার

Must Read

ওয়েব ডেস্ক : একসময় বন্ধুদের জন্মদিন মনে রেখে বিশেষ বার্তা পাঠাতেন। কিন্তু এখন কাজের ব্যস্ততার মাঝে সব ভুলে যাচ্ছেন। দিনক্ষণ মনে রাখতে পারছেন না। কাজের কোনও গুরুত্বপূর্ণ বিষয়ও ভুলে যাচ্ছেন। কিন্তু এবার থেকে বিশেষ দিন বা গুরুত্বপূর্ণ কাজ মনে করিয়ে দেবে হোয়াটসঅ্যাপ। কাকে কী বার্তা পাঠাবেন তা আগে থেকে ‘শিডিউল’ (Schedule) করে রাখতে পারবেন। আর সময়মতো বার্তা পৌঁছে যাবে ওই ব্যাক্তির কাছে। এই প্রথমবার এই ধরণের ফিচার আনছে হোয়াটসঅ্যাপ (Whatsapp)।

জানা যাচ্ছে, এই ফিচার (New feature) ব্যবহার করে আগে থেকে মেসেজ (Message) লিখে রাখতে পারবেন। এমনকি কবে, কাকে বার্তাটি পাঠাবেন, তার দিনক্ষণও ঠিক করে রাখতে পারবেন। আপনি বার্তা পাঠাতে ভুলে গেলেও, হোয়াটসঅ্যাপ আপনার বার্তা, ঠিক সময় ওই ব্যক্তির কাছে পৌঁছে দেবে।

আরও খবর : কেন বাড়ছে ভূমিকম্প? ঘনিয়ে আসছে পৃথিবীর শেষ দিন? দেখুন ভয় ধরানো আপডেট

উদাহরণ দিয়ে বলা যাক, ধরুণ আগামী ১ মার্চ কোনও বিশেষ বন্ধুর জন্মদিন রয়েছে। আপনি আগে থেকেই বন্ধুর জন্য শুভেচ্ছা বার্তা লিখে রাখতে পারেন। সঙ্গে দিনক্ষণের বিষয়টিকে আপনাকে শিডিউল করতে হবে। এর পরেই শিডিউল করা সময়েই সেই বিশেষ বার্তা পৌঁছে যাবে বন্ধুর কাছে। তবে শুধু বিশেষ বার্তা নয়, ব্যক্তিগত কাজ বা পেশাগতভাবে হোয়াট্‌সঅ্যাপে ‘মেসেজ শিডিউল’ অপশনটি ব্যবহার করা যাবে।

অন্যদিকে মেসেজ যাওয়ার আগে যেকোনও সময় বার্তা পরিবর্তনও করতে পারেন আপনি। অথবা ডিলিট ও করতে পারবেন। জানা যাচ্ছে, এই নতুন বিষয় নিয়ে বর্তমানে পরীক্ষানিরীক্ষা চলছে। অ্যান্ড্রয়েডে ফিচারটি দ্রুত আসবে বলেই জানা যাচ্ছে।

দেখুন অন্য খবর :

Latest News

দুই ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় দুর্যোগের আশঙ্কা, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

কলকাতা: ফের দুর্যোগের ভ্রুকুটি দক্ষিণবঙ্গে। সোমবারও রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া (Rain...

More Articles Like This