ভুল প্রশ্নে নেওয়া হচ্ছে টাকা? SLST প্রশ্ন ঘিরে SSC-কে রিপোর্ট দিতে নির্দেশ হাইকোর্টের

Must Read

কলকাতা: এসএসসি-র (SSC) ২য় দফায় SLST পরীক্ষায় ২৪টি প্রশ্ন ভুল থাকার অভিযোগে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে। প্রতিটি প্রশ্ন চ্যালেঞ্জ করতে পরীক্ষার্থীদের কাছ থেকে ১০০ টাকা করে নেওয়া হয়েছে বলে অভিযোগ। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করেছেন একাধিক প্রার্থী।

মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট নির্দেশ দিয়েছেন, বিষয়টি নিয়ে বিস্তারিত রিপোর্ট চার সপ্তাহের মধ্যে আদালতে জমা দিতে হবে। আদালত জানতে চেয়েছে— এসএসসি মোট কত টাকা প্রার্থীদের কাছ থেকে তুলেছে, কতগুলি প্রশ্ন শেষ পর্যন্ত ভুল প্রমাণিত হয়েছে, ভুল প্রমাণিত হলে শর্ত অনুযায়ী কত টাকা পরীক্ষার্থীদের ফেরত দেওয়া হয়েছে এবং মোট কতগুলি অভিযোগ জমা পড়েছে। সমস্ত তথ্য পরিসংখ্যানসহ জানাতে হবে কমিশনকে।

আরও পড়ুন: জলাভূমির উপর বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে তীব্র অসন্তোষ, কেন্দ্রকে মামলায় হস্তক্ষেপ করার নির্দেশ হাইকোর্টের

আবেদনকারীদের অভিযোগ, এসএসসি-র নিয়মে খাতা বা প্রশ্ন চ্যালেঞ্জ করার ক্ষেত্রে অর্থ নেওয়ার কোনও স্পষ্ট বিধান নেই। তা সত্ত্বেও প্রার্থীদের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে, যা বেআইনি। এই নিয়ে স্বচ্ছতা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা। হাইকোর্টের এই নির্দেশের পর এসএসসি-র ভূমিকা নিয়ে প্রশ্ন আরও জোরালো হল। চার সপ্তাহ পর জমা পড়া রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ ঠিক করবে আদালত বলে জানা গিয়েছে।

Latest News

ক্যামাক স্ট্রিট কাণ্ডে ফের অভিষেককে ডাকল পুলিশ, সোমবার হাজিরার নির্দেশ

ওয়েব ডেস্ক : ক্যামাক স্ট্রিট কাণ্ডে (Camac Street Case) ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তলব করল পুলিশ। রবিবার সকালে...

More Articles Like This