35 C
Kolkata

অভিষেকের সমালোচকদের কড়া জবাব সূর্যকুমারের! কী বললেন তিনি?

Must Read

ওয়েব ডেস্ক : পর পর তিনটি ম্যাচ খেলেছেন টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2026)। কিন্তু এই তিন ম্যাচে একটিও রান করতে পারেননি ভারতের তারকা ক্রিকেটার অভিষেক শর্মা (Abhishek Sharma)। ফলে তাঁকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। শোনাও যাচ্ছে, আসন্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে বাদ দেওয়া হতে পারে তাঁকে। এমন পরিস্থিতিতে অভিষেকের পাশা দাঁড়ালেন ভারত অধিনায়ক সূর্যকমার যাদব (Suryakumar Yadav)।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সূর্য জানান, অভিষেকের (Abhishek Sharma) ফর্ম নিয়ে দলের কোনও উদ্বেগ নেই। তাঁর কথায়, “যাঁরা অভিষেককে নিয়ে চিন্তিত, তাঁদের জন্যই আমার চিন্তা হয়। ও একবার রান পেলে কী করতে পারে, সবাই জানে। দল চায় ও নিজের স্বাভাবিক স্টাইলে খেলুক। গত বছর ও আমাদের ভরসা দিয়েছে, এবার আমরা ওর পাশে থাকব।” মূলত, আমেরিকা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলেছেন অভিষেক। কিন্তু প্রতি ম্যাচেই শূন্য রানে আুট হয়েছেন তিনি। ফলে তাঁকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। আর সেই সবের জবাব দিলেন ভারত অধিনায়ক। শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিষেক শর্মাকে যে বাদ দেওয়া হবে না, সে নিয়ে একপ্রকার ইঙ্গিত দিয়ে দিলেন সূর্য।

আরও খবর : চলতি বছরেই অবসর নিচ্ছেন নেইমার?

একই সঙ্গে তিন নম্বরে ব্যাট করা তিলক বর্মা-র (Tilak Varma) প্রতিও আস্থা রেখেছেন অধিনায়ক। তিনি বলেন, সাম্প্রতিক ব্যাটিংয়ে তিলক সন্তুষ্ট না হলেও তাঁর সামর্থ্য নিয়ে দলের কোনও সন্দেহ নেই। দলের ব্যাটিং কৌশল নিয়েও স্পষ্ট বার্তা দিয়েছেন সূর্যকুমার। তাঁর মতে, শুধু বড় শটের উপর নির্ভর না করে মাঝের ওভারগুলোয় বুদ্ধিমত্তার সঙ্গে ব্যাট করা জরুরি। সাত থেকে পনেরো ওভারের মধ্যে ইনিংস গড়ে তুলে শেষ পাঁচ ওভারে বড় রান তোলাই দলের পরিকল্পনা।

টস বা পিচ নিয়ে অতিরিক্ত গুরুত্ব দিতে নারাজ ভারত অধিনায়ক। তাঁর বিশ্বাস, ভালো ব্যাটিং এবং আত্মবিশ্বাসী বোলিং থাকলে যেকোনও পরিস্থিতিতেই ম্যাচ জেতা সম্ভব। এখন নজর, ভারতীয় ক্রিকেট দল-এর তরুণ ব্যাটাররা গুরুত্বপূর্ণ ম্যাচে কতটা ছন্দে ফিরতে পারেন।

দেখুন অন্য খবর :

Latest News

“১৫ বছর ধরে নিয়োগ হয়নি”, জনতার দরবারে মুখ্যমন্ত্রীর কাছে একের পর এক অভিযোগ

কলকাতা: জনতার দরবারে (Janatar Darbare) ফের একবার সরগরম পরিস্থিতি। শপথ নেওয়ার পর দ্বিতীয় দিনের কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu...

More Articles Like This