চলতি বছরেই অবসর নিচ্ছেন নেইমার?

0
86

ওয়েব ডেস্ক : ব্রাজিলের (Brazil) অন্যতম সেরা ফুটবলার তিনি। কিন্তু, ফর্মের কারণে কালের গর্ভে হারিয়ে যেতে চলেছেন নেইমার (Neymar) জুনিয়র। চোট থেকে শুরু করে খারাপ পারফরম্যান্স, সব কিছু মিলেই একেবারে পিছনের দিকে চলে গিয়েছে তাঁর কেরিয়ার। বর্তমানে তাঁর এমন অবস্থা যে, আসন্ন ফিফা বিশ্বকাপে (FIFA World Cup 2026) তিনি দলে সুযোগ নাও পেতে পারেন। আর সেটা হয়তো বুঝতে পেরেছেন তিনি। সেই কারণে তিনি ফুটবল (Football) থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন?

সম্প্রতি এক সাক্ষাৎকারে নেইমার (Neymar) বলেছেন, “এখন থেকে কী হবে আমি জানি না, আগামী বছর সম্পর্কেও আমার কোনো ধারণা নেই।” তিনি আরও জানান, “হয়তো ডিসেম্বর এলে আমার অবসরের ইচ্ছে জাগতে পারে। আমি এখন প্রতিটি বছর ধরে ধরে এগোচ্ছি। এই বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু সান্তোসের জন্য নয়, ব্রাজিল জাতীয় দলের জন্যও, কারণ এটি বিশ্বকাপের বছর। আর আমার নিজের জন্যও বটে। তাই এটি একটি বিশাল চ্যালেঞ্জ।”

আরও খবর : কলম্বোয় হতে পারে বৃষ্টি! ভেস্তে যেতে পারে নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচ?

২০২৩ সালে পেশিতে চোট পেয়েছিলেন নেইমার (Neymar)। জানুয়ারিতে স্যান্টোসে যোগ দেওয়ার পরও সুস্থ হয়ে ওঠেননি তিনি। এই দলের হয়ে ১৫০টি ম্যাচ খেলেছেন। গত মরশুমে তাঁর চোটের অপারেশনও হয়েছিল। ফলে ফিট হয়ে তাঁর আবার দলে ফেরার প্রায় অসম্ভব বলেই মনে করছে অনেকে।

প্রসঙ্গত, দেশের হয়ে ২০২৩ সালে শেষবার খেলেছিলেন নেইমার (Neymar)। কিন্তু তার পরে আর তিনি দেশের হয়ে খেলেননি। যোগ্যতা অর্জন পর্বেও ডাক পাননি। অ্যান্সেলোত্তির অধীনে একটা ম্যাচও খেলতে পারেননি নেইমার। ফলে তাঁকে পরীক্ষা করার সুযোগ পাননি ইতালীয় কোচ। তবে চলতি বছর তিনি ১০০ শতাংশ দিতে চান বলেও জানিয়েছেন। তবে প্রশ্ন হচ্ছে, বিশ্বকাপের সময় নেইমারকে কি ব্রাজিলের হয়ে খেলতে দেখা যাবে?

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here