১১ বছর পর রঞ্জির ফাইনালে কর্নাটক!

0
60

ওয়েব ডেস্ক : ১১ বছর পর রঞ্জি ট্রফির ফাইনালে উঠল কর্নাটক (Karnataka)। উত্তরাখণ্ডের (Uttarakhand) বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্সের কারণে ফাইনালে উঠলেন লোকেশ রাহুল (KL Rahul), দেবদত্ত পড়িক্কলেরা। এবার ফাইনালে তারা খেলতে চলেছেন জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) বিরুদ্ধে। এদিকে, প্রথমবার রঞ্জির ফাইনালে উঠেছে জম্মু-কাশ্মীরও। আগামী ২৪ ফেব্রুয়ারি মুখোমুখি হতে চলেছে দুই দল।

২০১৪-১৫ সালে প্রথমবার রঞ্জির ফাইনালে উঠেছিল কর্নাটক (Karnataka)। সেই বার তামিলনাড়ুকে হারিয়েছিল তারা। ২০১৩-১৪ মরশুমেও মহারাষ্ট্রকে হারিয়ে রঞ্জি জিতেছিল কর্নাটক। কিন্তু এই দুই মরশুম বাদ দিয়ে, ফাইনালেই উঠতে পারেনি তারা। কিন্তু এবার তাদের কাছে সুযোগ রয়েছে এই ঘরোয়া টুর্নামেন্ট জিতে নেওয়ার।

আরও খবর : বিশ্বকাপ শেষ ইতালির, দেশে ফিরে চাকরির অনিশ্চয়তা ক্রিকেটারদের

এদিকে, সেমিফাইনালে উত্তরাখণ্ডের বিরুদ্ধে দারুণ পারফরম্যান্স করেছে কর্নাটক (Karnataka)। প্রথম ইনিংসে করেছিল ৭৩৬ রান। এই ইনিংসে কেএল রাহুল করেছিলেন ১৪১, দেবদত্ত পড়িক্কল ২৩২ ও আর স্মরণ করেছিলেন ১৩৫ রান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৩৩ রানে অল আউট হয়ে যায় উত্তরাখণ্ড। এর পর দ্বিতীয় ইনিংসে ফের শতরান করেন স্মরণ। তিনি করেন ১২৭ রান। রাহুল করেন ৮৬ রান। ফলে উত্তরাখণ্ডের কাছে ৮২৭ রানের বড় লক্ষ্য দাঁড়ায়। কিন্তু ২৬০ রানের মাথায় ৬ উইকেট হারিয়ে ড্র করার সিদ্ধান্ত নেন উত্তরাখণ্ডের অধিনায়ক। ফলে ফাইনালে ওঠে কর্নাটক।

২৪ ফেব্রুয়ারি কর্নাটকের হুবলির মাঠে হবে রঞ্জি ট্রফির ফাইনাল। সেখানে মুখোমুখি হতে চলেছে কর্নাটক (Karnataka) ও জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir)। তবে প্রশ্ন উঠতে পারে, বেঙ্গালুরুতে চিন্নাস্বামী থাকলেও, এই ম্যাচ অন্য জায়গায় কেন হচ্ছে? মূলত, ওই স্টেডিয়ামে সংস্কারের কাজ হচ্ছে। সেই কারণে রঞ্জির ফাইনাল ম্যাচে অন্য মাঠে আয়োজিত করা হচ্ছে।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here