31 C
Kolkata

২০২৮-এর টি২০ বিশ্বকাপ খেলবে এই ১২টি দল! জানাল ICC

Must Read

ওয়েব ডেস্ক : চলছে টি২০ বিশ্বকাপ (T20 World Cup)। আর সুপার এইট পর্বের দল নির্ধারিত হতেই বড় ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। জানানো হল, ২০২৮ সালের টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2028) খেলবে ১২টি দল। আর বাকি দল আসবে যোগ্যতা অর্জন পর্ব থেকে।

চলতি বিশ্বকাপে সুপার এইট-এ উঠেছে ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে এবং নিউ জিল্যান্ড। তারা পরের টি২০ বিশ্বকাপ (T20 World Cup) খেলার জন্য সরাসরি ছাড়পত্র পেয়েছে। অন্যদিকে পরের বিশ্বকাপের অন্যতম আয়োজক হল অস্ট্রেলিয়া। চলতি বিশ্বকাপে জিম্বাবোয়ে ও শ্রীলঙ্কার কাছে হেরে গিয়েছে ছিটকে গিয়েছে তারা। কিন্তু পরের বার তাদের খেলা নিশ্চিত।

আরও খবর : ডিভোর্স মামলা নিয়ে বড় পদক্ষেপ হাসিনের! শামিকে আইনি নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট!

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার তরফে জানানো হয়েছে, ক্রমতালিকায় থাকা বাকি তিনটি দেশও পরের বিশ্বকাপে সুযোগ পাবে। চলতি বিশ্বকাপ শেষ হবে ৮ মার্চ। ৯ মার্চ প্রকাশিত হবে আইসিসি’র র‍্যাঙ্কিং তালিকা। সেই ক্রমতালিকায় থাকা ১২টি দল পরের বিশ্বকাপ খেলার জন্য সরাসরি সুযোগ পাবে। এই হিসাবের মধ্যেই রয়েছে সুপার এইটে ওঠা আট দল এবং অস্ট্রেলিয়া।

চলতি বিশ্বকাপে প্রথম ১২টি দলের বাইরে কোনও দল সপার এইট-এ জায়গা করে নিতে পারেনি। নতুন ক্রমতালিকা প্রকাশিত হলে এই ১২ দলের মধ্যে শুধুমাত্র স্থানের পরিবর্তন হতে পারে। কিন্তু কোনও নতুন দল এই তালিকায় ঢুকে পড়ার সম্ভাবনা নেই। বর্তমান টি২০ দলের র‍্যাঙ্কিংয়ে প্রথম ১২টি দলের মধ্যে প্রথমে রয়েছে ভারত। তার পর ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, জিম্বাবোয়ে ও আয়ারল্যান্ড। ফলে ৯ মার্চ যে নতুন তালিকা প্রকাশ হবে তাতে শুধুমাত্র এই দলগুলির মধ্যে স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনাই রয়েছে। ফলে এই ১২টি দলই পরের বিশ্বকাপে (T20 World Cup) সরাসরি খেলতে পারবে। বাকি আটটি দলের জায়গা নির্ধারিত হবে আগামী দুই বছরে অনুষ্ঠিত যোগ্যতা অর্জন পর্বের মাধ্যমে।

দেখুন অন্য খবর :

Latest News

ভোট-পরবর্তী হিংসার টাকা ফেরত! গোসাবায় নতুন করে সরগরম রাজনীতি

গোসাবা: গোসাবায় (Gosaba) ফের সামনে এল ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসা (Post Poll Violence 2021) ঘিরে টাকা লেনদেনের অভিযোগ। বিজেপির...

More Articles Like This