বাসন্তীতে নাবালিকা পাচারের অভিযোগ, সিআইডি তদন্তের আবেদনে মামলা আদালতে

Must Read

কলকাতা: বাসন্তীর নাবালিকা পাচারের অভিযোগ। পুলিশি নিষ্ক্রিয়তা ,নাবালিকাদের নিরাপত্তা ও সিআইডি তদন্তের আবেদন এ মামলা দায়ের এর অনুমোদন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। মামলা দেয়রের অনুমতি দিলেন বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য। বাসন্তীতে নির্বিচারে চলছে নাবালিকা পাচার। বিরোধীদের অভিযোগ ঘটনায় উদাসীন প্রশাসন। এই মর্মে অভিযোগ জানিয়ে নাবালিকাদের নিরাপত্তা ও সিআইডি তদন্তের আবেদনে মঙ্গলবার মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে।

বাসন্তী থানায় দুটো বাচ্চা মেয়ে কে দুবার পাচার করা হয়ছে অভিযোগ। প্রথমবার পাচার হওয়ার পর FIR দায়ের করা হয়। কিন্তু পুলিশ কোনও ভূমিকা পালন করেনি। প্রথমবার স্থানীয় কিছু লোকের সহায়তায় ফিরে আসে ওই দুই নাবালিকা।অভিযুক্ত ওই পঞ্চায়েতের সদস্য।এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে ।দ্বিতীয়বার ফের পাচার করা হয় তখন পঞ্চায়েত প্রধান এর সহায়তায় ফিরিয়ে আনা হয় ওই নাবালিকাদের। প্রশ্ন উঠছে পুলিশ কি করছে? এফআইআর দায়ের করার পরেও কেন কোনও ব্যবস্থা নেয়নি বাসন্তী থানার পুলিশ? কেন এফআইআর দায়েরের পরও পাচার হয়ে গেল ২ নাবালিকা? পুলিশ নিষ্ক্রিয় সিআইডি তদন্তের আবেদন এ মামলা দায়েরের আবেদন।মামলা দায়ের এর অনুমোদন কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের।মামলা দায়ের হলে চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা। সিআইডি তদন্তের আবেদনে মামলা দায়েরের আবেদন করা হয় হাইকোর্টে। মামলা দায়ের এর অনুমোদন দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য।চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা।

আরও পড়ুন: বিজেপিতে যোগ ক্ষিতি গোস্বামীর মেয়ে কস্তুরীর

Latest News

চেন্নাইয়ে নয়া মেট্রো রুট উদ্বোধন মোদির

ওয়েব ডেস্ক : চেন্নাইয়ে (Chennai) মেট্রো রেলের ফেজ ২-র নতুন অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

More Articles Like This