29 C
Kolkata

মহাশিবরাত্রিতে সোনার দামে বড় ধস! কত টাকা কমল?

Must Read

ওয়েব ডেস্ক : মহাশিবরাত্রিতে (Mahashivaratri) কমে গেল সোনা (Gold) ও রুপোর (Silver) দাম। কিছুদিন আগেও রেকর্ড উচ্চতায় পৌঁছনো এই দুই মূল্যবান ধাতুর দাম এখন দ্রুত নেমে এসেছে। বিশেষ করে রুপোর দামে বড় পতন বিনিয়োগকারী ও ক্রেতাদের নজর কেড়েছে। বাজার বিশেষজ্ঞদের মতে, অল্প সময়ের ব্যবধানে এত বড় দামের পরিবর্তন সাম্প্রতিক সময়ে খুব কমই দেখা গিয়েছে।

মূলত, চলতি বছরের জানুয়ারির শেষ দিকে রুপোর (Silver) দাম ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছিল। সেই সময় প্রতি কেজি রুপোর দর প্রায় ৪.২০ লক্ষ টাকা ছুঁয়েছিল। তবে ফেব্রুয়ারি শুরু হতেই দামে ধস নামে। বর্তমানে প্রতি কেজি রুপোর দাম কমেছে প্রায় ২.২৫ লক্ষ টাকা। অর্থাৎ আগের দামের তুলনায় রুপোর দাম হয়েছে ১ লক্ষ ৭৫ হাজার, ৬৮৮ টাকা।

আরও খবর : ১৭ ফেব্রুয়ারি ফের আকাশে ‘রিং অফ ফায়ার’! ভারত থেকে দেখা যাবে?

শুধু রুপো নয়, সোনার (Gold) বাজারেও একই প্রবণতা দেখা গেছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অব ইন্ডিয়া (Multi Commodity Exchange of India)-র তথ্য অনুযায়ী, সম্প্রতি সোনার প্রতি ১০ গ্রামে প্রায় ১.৫৫ লক্ষ টাকার আশপাশে লেনদেন হচ্ছে। অথচ গত ২৯ জানুয়ারি এই দাম প্রায় ১.৯৩ লক্ষ টাকায় পৌঁছেছিল। ফলে খুব অল্প সময়ে প্রতি ১০ গ্রাম সোনার দাম প্রায় ৩৭ হাজার টাকা পর্যন্ত কমে গিয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা, ডলার শক্তিশালী হওয়া এবং বিনিয়োগকারীদের লাভ তুলে নেওয়ার প্রবণতার কারণেই এই পতন ঘটেছে। পাশাপাশি শিল্পক্ষেত্রে চাহিদার ওঠানামাও রুপোর দামে বড় প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে।

দেখুন অন্য খবর :

Latest News

১১ বছর ধরে পিত্তথলিতে পাথর, তবু অস্ত্রোপচার নয়! কারণ জানালেন দিলজিৎ

ওয়েব ডেস্ক: দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে পিত্তথলিতে পাথর নিয়েই জীবন কাটাচ্ছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ...

More Articles Like This