Forbidden

You don't have permission to access th1s resource.

ফোন, বাইকের চেয়েও কম দামে SUV গাড়ি? কিনতে হুড়োহুড়ি, না কিনলে পস্তাবেন! - KolkataTV
28 C
Kolkata

ফোন, বাইকের চেয়েও কম দামে SUV গাড়ি? কিনতে হুড়োহুড়ি, না কিনলে পস্তাবেন!

Must Read

ওয়েব ডেস্ক : কম বাজেটে ভালো কন্ডিশনের সেকেন্ড-হ্যান্ড গাড়ি খুঁজছেন অনেকেই। ব্যবহৃত গাড়ির বাজারে মাঝেমধ্যেই এমন কিছু অফার আসে, যা ক্রেতাদের কাছে বিশেষ আকর্ষণীয় হয়ে ওঠে। এবার তেমনই একটি ডিল সামনে এসেছে দিল্লির (Delhi) প্রীতমপুরা এলাকা থেকে। সেখানে মাত্র দেড় লক্ষ টাকায় পাওয়া যাচ্ছে একটি ৬-সিটার ডিজেল গাড়ি (Car)।

জানা গেছে, বিক্রির জন্য থাকা গাড়িটি হল Mahindra KUV100। এটি ২০১৬ সালের মডেল। এই মডেলে রয়েছে ১.২ লিটার ডিজেল ইঞ্জিন। গাড়িটি এখনও পর্যন্ত প্রায় ৫৬ হাজার কিলোমিটার চলেছে। এটি প্রথম মালিকের কাছ থেকে বিক্রি করা হচ্ছে বলেই খবর। এই গাড়ির দাম রাখা হয়েছে ১,৪৯,৯৯৯ টাকা।

আরও খবর : কালই ভারত মণ্ডপমে এআই ইমপ্যাক্ট এক্সপো ২০২৬ উদ্বোধন মোদির, থাকবেন একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা

এই মডেলটি বাজারে আসার সময় ‘মাইক্রো এসইউভি’ হিসেবে বিশেষ পরিচিতি পেয়েছিল। আকারে ছোট হলেও গাড়িটির ডিজাইন ও রোড প্রেজেন্স এসইউভির মতো হওয়ায় এটি অনেক ক্রেতার নজর কেড়েছিল। এর বড় বৈশিষ্ট্য হল ৬-সিটার আসন ব্যবস্থা। সামনের সারিতে মাঝখানে একটি অতিরিক্ত ছোট সিট থাকায় ছোট পরিবারের জন্য এটি সুবিধাজনক বলে মনে করা হয়।

ইঞ্জিনের দিক থেকেও এই গাড়ি সাশ্রয়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ১.২ লিটার ডিজেল ইঞ্জিন থাকায় দীর্ঘ দূরত্বে জ্বালানি খরচ তুলনামূলক কম হয়। দৈনন্দিন অফিস যাতায়াত কিংবা পরিবার নিয়ে ছোট ভ্রমণের ক্ষেত্রে এটি ব্যবহারযোগ্য। বিক্রেতার দাবি, গাড়িটি এখনও ভালো অবস্থায় রয়েছে। তবে ব্যবহৃত গাড়ি (Car) কেনার আগে সশরীরে গিয়ে ইঞ্জিন, বডি, ইন্টেরিয়র এবং কাগজপত্র পরীক্ষা করা জরুরি বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি টেস্ট ড্রাইভ নেওয়ারও পরামর্শ দেওয়া হচ্ছে। বর্তমান বাজারে নতুন ৬-সিটার গাড়ির দাম যেখানে কয়েক লক্ষ টাকা থেকে শুরু হয়, সেখানে তুলনামূলক কম দামে এই ধরনের অফার অনেক ক্রেতার কাছে লাভজনক হতে পারে বলেই মনে করা হচ্ছে।

দেখুন অন্য খবর :

Latest News

যুবশক্তি ভাতা পেতে এই নথি কি বাধ্যতামূলক? ৩ হাজার টাকা পাওয়ার আগে জেনে নিন নিয়ম

ওয়েব ডেস্ক : বেকার যুবকদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে ‘যুবশক্তি’ (Yubashakti) নামে নতুন ভাতা প্রকল্প চালু হতে চলেছে। বাজেটের...

More Articles Like This