35 C
Kolkata

ঈশানের দুর্দান্ত ব্যাটিং! পাকিস্তানকে ১৭৬ রানের টার্গেট ভারতের

Must Read

ওয়েব ডেস্ক : ভারত (India)-পাকিস্তান (Pakistan) ম্যাচ মানেই উত্তেজনা। রবিবার টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) কলোম্বোতে দুই দল আবার মুখোমুখি হয়েছে। কিন্তু এদিনের ম্যাচে তেমন বড় স্কোর করতে পারল না সূর্যকুমার যাদবরা। ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলতে পারল টিম ইন্ডিয়া। অন্যদিকে এদিন একেবারে ফ্লপ হলেন অভিষেক শর্মা ও হার্দিক পাণ্ডিয়া। তাঁরা কোনও রানই করতে পারলেন না।

এদিন টসে জেতেন পাক অধিনায়ক সলমন আলি আঘা। বোলিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু এদিন ব্যাটিংয়ে নেমে ব্যর্থ হলেন অভিষেক (Abhishek Sharma)। প্রথম ম্যাচে আমেরিকার বিরুদ্ধে শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। এর পর অসুস্থ হওয়ার কারণে নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে খেলতে পারেননি তিনি। কিন্তু, তার পর পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি আবার দলে সুযোগ পান। তাঁর কাছ থেকে অনেক আশা ছিল। কিন্তু রান করতে ব্যর্থ হলেন অভিষেক। শূন্য রানে প্যাবিলিয়নে ফিরে যান তিনি। কিন্তু অন্যদিক থেকে অসাধারণ ব্যাটিং করেন ঈশান কিষাণ (Ishan Kishan)।

প্রায় ৯ ওভার পর্যন্ত একাই খেলে গিয়েছেন তিনি। ঈশান এদিনের ম্যাচে ৪০ বলে ৭৭ রানের দুর্দান্ত ইনিং খেলেন। ৩টে ছয় ও ১০টি চার মারেন তিনি। তিনি আউট হয়ে প্যাবিলিয়নে ফেরার পর ম্যাচের হাল ধরেছিলেন তিলক বর্মা ও অধিনায়ক সূর্যকুমার। কিন্তু পাক স্পিনারদের সামনে হাত খুলতেই পারলেন না তাঁরা। শেষমেশ ২৪ বলে ২৫ রান করে আউট হন তিনি তিলক। কিন্তু অন্যদিক থেকে খেলা চালিয়ে যাচ্ছিলেন সূর্যকুমার।

আরও খবর : বরফ গলল না! টি২০ বিশ্বকাপেও করমর্দন এড়াল ভারত

আর তিলক আউট হওয়ার পরে মাঠে নামেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। কিন্তু তিনি এদিন কোনও রানই করতে পারলেন না তিনি। এর পরে শিবম দুবের সঙ্গে খেলা চালিয়ে যাচ্ছিলেন সূর্য। কিন্তু দু’জনেই শেষ পর্যন্ত বড় রান করতে ব্যর্থ হলেন। ভারত অধিনায়ক করেন মাত্র ৩২ রান। আর ২৭ রান করে রান আউট হন দুবে। শেষে এসে ফিনিশিং টাচ দিয়েছেন রিঙ্কু সিং। কিন্তু অনেক দেরি হয়ে যায়। ফলে ৪ বলে মাত্র ১১ রান যোগ করতে পারেন তিনি। এদিন শূন্য রানে আউট হন অক্ষর প্যাটেলও।

এদিকে এদিনের ম্যাচে ৬ জন স্পিনারকে খেলায় পাকিস্তান। পেস বোলিংয়ে শাহিন আফ্রিদিকে শুধু বল করানো হয়। এদিন পাকিস্তানের হয়ে ভালো বল করেছেন সাইম আয়ুব। তিনি ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন। এদিন মিস্ট্রি বোলার উসমান তারিক সূর্য কুমারের উইকেট নিয়েছেন। অন্যদিকে পাক অধিনায়ক সলমন আঘা ও শাহন আফ্রিদি ১টি করে উইকেট নেন। যার কারণে স্কোর বোর্ডে মাত্র ১৭৫ রান তোলে ভারত। তবে প্রশ্ন উঠছে এই রান কি কলম্বোর ম্যাচে বাঁচাতে পারবে ভারত? অবশ্য সেটা দেখা যাবে ম্যাচের পরেই।

দেখুন অন্য খবর :

Latest News

চাকরি, প্রশাসন, তেল দাম- একাধিক ইস্যু নিয়ে মুখোমুখি দিলীপ ঘোষ

কলকাতা: ফের কলকাতা টিভির (Kolkata Tv Exclusive) মুখোমুখি রাজ্যের নগোরোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রাজ্যের বিভিন্ন ইস্যুতে কেন্দ্র...

More Articles Like This