সেক্টর ফাইভের বহুতলে আগুন

Must Read

কলকাতা: সল্টলেক সেক্টর ফাইভের (Saltlake Sector V) গ্লোবসিন ক্রিস্টাল বিল্ডিংয়ে শুক্রবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বহুতলের ভিতরে নামী বহুজাতিক সংস্থার অফিস ও একাধিক রেস্তরাঁ রয়েছে। আচমকা আগুন লাগার পর কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা ভবন। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন এক মহিলা কর্মী। তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুরো বিল্ডিং খালি করে দেওয়া হয়।

আরও পড়ুন: কলকাতা পুরসভার বাজেট পেশ, ‘হামটি–ডামটি বাজেট’ বলে কটাক্ষ বিজেপির

দুপুর প্রায় সাড়ে তিনটে নাগাদ নিরাপত্তারক্ষীরা উপরতলা খালি করার নির্দেশ দেন। আতঙ্কে কর্মীরা দ্রুত নিচে নেমে আসেন এবং বাইরে বেরিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। প্রাথমিকভাবে অনুমান, ভবনের একটি রেস্তরাঁ থেকে আগুন ছড়িয়ে পড়ে, যদিও সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।

ঘটনাস্থলে যায় বিধাননগর কমিশনারেটের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকমতো ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর ফের শহরে আগুন লাগার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে।

Latest News

মোদিকে ‘মোগাম্বো’ বলে নিশানা রাহুলের!

ওয়েব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও বিজেপির বিরুদ্ধে বিরোধী কণ্ঠস্বর দমনের অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা...

More Articles Like This