শিবরাত্রি মেলা উপলক্ষে হাওড়া–তারকেশ্বর রুটে বিশেষ ইএমইউ ট্রেন

Must Read

কলকাতা: তারকেশ্বরের (Tarakeswar) শিবরাত্রি মেলা (Maha Shivratri Mela) উপলক্ষে ভক্তদের বাড়তি ভিড় সামলাতে হাওড়া (Howrah) ও তারকেশ্বরের মধ্যে এক জোড়া ইএমইউ স্পেশাল ট্রেন (EMU Special Train) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল সূত্রে জানানো হয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি (রবিবার) ও ১৬ ফেব্রুয়ারি (সোমবার) এই বিশেষ ট্রেন পরিষেবা চালু থাকবে।

হাওড়া–তারকেশ্বর ইএমইউ স্পেশাল ট্রেনটি হাওড়া স্টেশন থেকে দুপুর ২টা ৪৫ মিনিটে ছাড়বে এবং বিকেল ৪টা ১৪ মিনিটে তারকেশ্বরে পৌঁছাবে। ফেরার পথে তারকেশ্বর–হাওড়া ইএমইউ স্পেশাল ট্রেনটি তারকেশ্বর থেকে বিকেল ৪টা ৪৫ মিনিটে রওনা দিয়ে হাওড়ায় পৌঁছবে।

আরও পড়ুন: সেক্টর ফাইভের বহুতলে আগুন

রেলের তরফে জানানো হয়েছে, ভক্ত ও যাত্রীদের সুবিধার্থে এই বিশেষ ট্রেন দু’টি পথে পড়া সমস্ত স্টেশনেই থামবে। শিবরাত্রি উপলক্ষে তারকেশ্বরে প্রতি বছর বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম হয়, সেই কথা মাথায় রেখেই এই অতিরিক্ত পরিষেবার ব্যবস্থা করা হয়েছে।

Latest News

মোদিকে ‘মোগাম্বো’ বলে নিশানা রাহুলের!

ওয়েব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও বিজেপির বিরুদ্ধে বিরোধী কণ্ঠস্বর দমনের অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা...

More Articles Like This