28 C
Kolkata

ঈশানের ঝড়, বরুণের ঘুর্ণি! বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নামিবিয়াকে হেলায় হারাল ভারত

Must Read

ওয়েব ডেস্ক: আমেরিকার পর নামিবিয়া- বিশ্বকাপে আরও একটি ম্যাচ জিতল ভারত (India Cricket Team)। আবার একবার অব্যাহত ভারতের বিজয়রথ। প্রথমে ঈশানের ঝোড়ো ব্যাটিং পরে বরুণ, অক্ষরের ঘুর্ণি এবং হার্দিকের আগুন বোলিংয়ের সামনে রীতিমতো একতরফাভাবে ম্যাচ (India Vs Namibia) হেরে যায় নামিবিয়া। টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) দ্বিতীয় ম্যাচে ভারত জিতল ৯৩ রানের বিশাল ব্যবধানে। এর জেরে পাকিস্তান ম্যাচের আগে আরও অনেকটা আত্মবিশ্বাস পেয়ে গেলেন সূর্যরা।

এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নামিবিয়া। অভিষেক শর্মার জায়গায় এদিন সঞ্জু স্যামসনকে খেলানো হলেও সমালোচকদের জবাব দিতে ফের ব্যর্থ হলেন তিনি। ৮ বলে ২২ রানের ইনিংস খেলে আউট হন সঞ্জু। তবে  এদিন রাজধানীতে ঝড় তোলেন ঈশান কিষাণ (Ishan Kishan)। ২০ বলে হাফ-সেঞ্চুরি করেন তিনি। শেষ পর্যন্ত ২৪ বলে ৬১ রান করে আউট হন ঈশান। তবে এদিন রান পেলেন না সূর্যকুমার, মাত্র ১২ রানে আউট হন তিনি। ভালো শুরু করলেও দিল্লিতে মাত্র ২৫ রান করে আউট হন তিলক বর্মাও।

আরও পড়ুন: ক্রিজের পিছন থেকে ‘অদ্ভুত’ বোলিং! নামিবিয়ার এই স্পিনারের অ্যাকশন কি আদৌ বৈধ?

ভারত চার উইকেট হারানোর পর দলের হাল ধরেন হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে। তবে ১৯ নম্বর ওভারেই পর পর তিন উইকেট হারায় ভারত। নামিবিয়ার অধিনায় জেরার্ডের ওভারে আউট হন হার্দিক (৫২), শিবম দুবে (২৩) এবং অক্ষর প্যাটেলও (০)। ফিনিশিং টাচ দিতে ব্যর্থ হন রিঙ্কু সিংও। শেষ পর্যন্ত ২০৯ রান তোলে ভারত। নামিবিয়ার হয়ে অধিনায়ক এরাসমাস নেন চার উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও পরে একের পর এক উইকেট হারিয়ে ম্যাচে একটু একটু করে পিছিয়ে পড়ে নামিবিয়া। দশম ওভারে ৮৬-৩ থেকে ১৭তম ওভারে ১১১-৭ হয়ে যায় দলের স্কোর। প্রতিটা ম্যাচের মতো এই ম্যাচেও একটু একটু করে নিজেদের দখলে নেন ভারতের বোলাররা। শেষমেশ ১৮.২ ওভারে ১১৬ রানেই অলআউট হয়ে যায় নামিবিয়া। ভারতের হয়ে ৩ উইকেট নেন বরুণ চক্রবর্তী, ২টি করে উইকেট নেন অক্ষর ও হার্দিক, ১টি করে উইকেট আসে অর্শদীপ, বুমরা ও শিবমের ঝুলিতে।

দেখুন আরও খবর:

Latest News

সাড়ে ১০ ঘণ্টা জেরার পর গ্রেফতার ডিসি শান্তনু সিংহ বিশ্বাসকে

কলকাতা: সাড়ে ১০ ঘণ্টা জেরার পর কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিংহ বিশ্বাসকে (Shantanu Sinha Biswas) গ্রেফতার করল ইডি (ED)।শুক্রবার...

More Articles Like This