32.8 C
Kolkata

পশ্চিমবঙ্গে কত দফায় নির্বাচন নির্ভর করবে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যার উপরে

Must Read

কলকাতা: মার্চ মাসের প্রথম সপ্তাহেই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে দেওয়া হতে পারে বলে নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে খবর। ১ মার্চ রাজ্যে আসছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এবার অনেক কম দফাতেই বিধানসভা নির্বাচন সারতে পারে কমিশন। পাশাপাশি ভোট নিরাপত্তা নিয়েও প্রস্তুতি শুরু করে দিয়েছে কমিশন। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন কত,দফায় হবে, তা নির্ভর করবে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যার উপর।রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের এক সিনিয়র আধিকারিক একথা জানিয়েছেন।

পশ্চিমবঙ্গে ভোটের জন্য কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Forces ) মোতায়েন করা যাবে, কত কোম্পানি প্রয়োজন হবে, তা খতিয়ে দেখা হচ্ছে। তার পরেই ভোটের দফা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, আগে ১৪ ফেব্রুয়ারি তালিকা প্রকাশের কথা থাকলেও তা এখন পিছিয়ে গিয়ে হয়ে গিয়েছে ২৮ ফেব্রুয়ারি। অন্যদিকে সূত্রের খবর, ২ মার্চ বাংলায় হয়ে যেতে পারে ভোট ঘোষণা। তিন দফায় হতে পারে ভোট। এ নিয়ে জল্পনার মধ্যেই রাজ্যে এসআইআর (Bengal SIR) ও বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে শুক্রবার গুরুত্বপূর্ণ বৈঠক ডাকল জাতীয় নির্বাচন কমিশন।

আরও পড়ুন:শুক্রবার ভারচুয়ালি সিইও দফতরের সঙ্গে বৈঠকে কমিশনের, কী নিয়ে আলোচনা হতে পারে

সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনীর সংখ্যার উপর নির্ভর করবে রাজ্যের কত দফায় নির্বাচন হবে। ২০২১ সালের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ১১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। সেবার ভোট হয়েছিল সাত দফায়। রাজ্য প্রশাসনকে ইতিমধ্যে সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ বুথগুলিকে চিহ্নিত করতে বলেছে নির্বাচন কমিশন। সেই তালিকা পাওয়ার পরেই নির্বাচনের দফা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’’ কেন্দ্রীয় বাহিনী সব ভোটকেন্দ্রেই মোতায়েন থাকবে।তবে সংবেদনশীল বুথগুলিতে বাড়তি বাহিনী মোতায়েন করা হয়।

Latest News

সৌদি আরবে ঘটল ভয়াবহ ঘটনা

ওয়েব ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আবহেই সৌদি আরবে (Saudi Arabia) ঘটল ভয়াবহ হেলিকপ্টার (Helicopter) দুর্ঘটনা। পূর্বাঞ্চলের রাস তানুরা...

More Articles Like This