ঢাকের বোলে বিশ্বরেকর্ড, পুজোর আগেই গিনেস বুকে কলকাতা!

Must Read

ওয়েব ডেস্ক : দুর্গাপুজোর (Durga puja) আবহেই কলকাতার মুকুটে নতুন পালক। মহালয়ার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে একসঙ্গে তিন হাজার ঢাকির (Dhaki) বাদ্যি জায়গা করে নিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে (Guinness World Record)। ঢাকের তালে তালে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরল এই বিশেষ আয়োজন। অনুষ্ঠানের মঞ্চে মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর হাতে রেকর্ডের শংসাপত্র তুলে দেন মুখ্যসচিব।

শনিবার বিকেল থেকেই ইডেন গার্ডেন্সে (Eden Gardens) শুরু হয় মহালয়ার বিশেষ অনুষ্ঠান। ঢাকের আওয়াজ, আদিবাসী নাচ, বাংলার লোকসংস্কৃতি এবং শিল্পীদের গান, সব মিলিয়ে উৎসবের মেজাজে মেতে ওঠেন দর্শকেরা। অনুষ্ঠানে গান পরিবেশন করেন লগ্নজিতা চক্রবর্তী ও ইমন চক্রবর্তী। রাতের আকাশে ড্রোনের আলোয় ফুটে ওঠে দুর্গার অবয়ব। চোখধাঁধানো আলোর খেলা ও আতসবাজিও বাড়িয়ে দেয় অনুষ্ঠানের আকর্ষণ।

আরও খবর :  পুজোর মুখে আবহাওয়ার মেজাজ কেমন? রোদ-বৃষ্টির লুকোচুরি নিয়ে কী বলছে হাওয়া অফিস

তবে সব কিছুকে ছাপিয়ে যায় তিন হাজার ঢাকির একসঙ্গে বাদ্যি পরিবেশনা। তাঁদের সমবেত বাজনাতেই তৈরি হয় বিশ্বরেকর্ডের নজির। বাংলার দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে থাকা ঢাকের ঐতিহ্য এবার আন্তর্জাতিক স্বীকৃতির মঞ্চে জায়গা করে নিল।

ইডেনের পাশাপাশি রেড রোডেও ছিল উৎসবের আয়োজন। রাজ্যের বিভিন্ন জেলার সংস্কৃতি তুলে ধরে সাজানো হয়েছিল সংলগ্ন এলাকা। সেখান থেকে হেঁটে ইডেনের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন প্রশাসনের আধিকারিক, মন্ত্রী এবং বিনোদন জগতের একাধিক পরিচিত মুখ। দুর্গাপুজোকে ঘিরে কলকাতার উৎসবের পরিচিতি বহু দিনের। এবার মহালয়ার অনুষ্ঠানে তিন হাজার ঢাকির সমবেত পরিবেশনা সেই পরিচিতিতে যোগ করল নতুন মাত্রা।

Latest News

ক্যামাক স্ট্রিট কাণ্ডে ফের অভিষেককে ডাকল পুলিশ, সোমবার হাজিরার নির্দেশ

ওয়েব ডেস্ক : ক্যামাক স্ট্রিট কাণ্ডে (Camac Street Case) ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তলব করল পুলিশ। রবিবার সকালে...

More Articles Like This