গ্রেফতার নয়, আমাকে অপহরণ করা হয়েছিল: ধ্রুব রাঠি

Must Read

ওয়েব ডেস্ক : পুলিশের হাতে আটক হওয়ার পর অবশেষে মুক্তি পেয়েছেন ইউটিউবার ধ্রুব রাঠি (Dhruv Rathee)। শনিবার সকালে গুরুগ্রামের সেক্টর ৫৬-তে তাঁর বাড়ি থেকে তাঁকে আটক করেছিল দিল্লি পুলিশ (Delhi Police)। রাতেই তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।

নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি (CJP)। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। বিক্ষোভকারীরা যাতে যন্তর মন্তরে পৌঁছতে না পারেন, সে জন্য রাজধানী জুড়ে নিরাপত্তা বাড়ায় পুলিশ। সেই সময়ই ধ্রুব রাঠিকে আটক করা হয়।

আরও খবর :  দিল্লিতে আটক থাকার পর মুক্তি পেলেন তিন সিজেপি নেতা

মুক্তির পর সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতার কথা জানান রাঠি (Dhruv Rathee)। তাঁর দাবি, তাঁকে গ্রেফতার বা আটক করা হয়নি, বরং ‘অপহরণ’ করা হয়েছিল। বাড়ি ফিরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে গোটা ঘটনার বিবরণ দেওয়ার কথাও জানান তিনি।

সিজেপির তরফেও অভিযোগ করা হয়েছে, শনিবার সকাল ৮টা নাগাদ সাদা পোশাকে প্রায় ৫০ জন পুলিশকর্মী রাঠির বাড়িতে পৌঁছে তাঁকে নিয়ে যান। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, নিষেধাজ্ঞা অমান্য করে ধ্রুব রাঠি ফের যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করলে তাঁকে আবার আটক করা হতে পারে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপও করা হতে পারে বলে জানানো হয়েছে।

এদিকে, বিক্ষোভের আগে সিজেপির নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও আটক করা হয়েছিল। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাঁদের মুক্তি দেওয়া হয়। শনিবার বিক্ষোভ ঘিরে অবেককে আটক করেছিল পুলিশ। তাঁদের অধিকাংশকেই রাতের মধ্যে ছেড়ে দেওয়া হয় বলে খবর।

Latest News

উৎসবের মুখে দূষণে বিশ্বের শীর্ষে কলকাতা! বাতাসের মান নিয়ে বাড়ছে উদ্বেগ

ওয়েব ডেস্ক : উৎসবের মুখে কলকাতার (Kolkata) বাতাসের মান (Air Quality Index) নিয়ে বাড়ছে উদ্বেগ। বিশ্বের ১২৬টি শহরের মধ্যে...

More Articles Like This